নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশ্রুবানী

আমি জ্ঞানসন্ধানি।

আবদুল মান্নান রাসেল

আবদুল মান্নান রাসেল › বিস্তারিত পোস্টঃ

জঙ্গীবাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৯



জঙ্গীবাদ



মানুষ মেরে ইসলামি আইনে করছে বোমাবাজী!

হতে চায় তারা শহীদ গাজী!!

ওরে মূর্খের দল

জানিস! কত মানুষের ঝরছে চোখের জল।

ইসলাম, সেতো এক উদার মানবতা

চেয়ে দেখ, একবার কোরান-হাদিস কিবা ইতিহাসের পাতা।

নাকি কোন চক্রান্ত

যার ফলে মুসলিম জাতি আক্রান্ত;

হতে পারে প্রতিহিংসাতে কোন বিপদগামী কোন গোষ্ঠী

বোমাবাজীতে মানুষ মেরে নেভাতে চায়, সত্যের অক্ষয় কৃষ্টি।

ইসলামের সাথে নেই এর একটুও সম্পর্ক

যারা তা করছে, তারা হয় ভন্ড নয় মূর্খ।

জীবন দিয়ে অন্যের ক্ষতিতে বেহেশতে যাবার আশা

হাঃ হাঃ করে হাসছে জানিস, শয়তান দেখে তামাশা।

আলেম সমাজ! অক্ষুন্ন থাকে যেনো ইসলামি তাজ

ঈমানের সাথে দ্বীন রক্ষা করা মুসলমানদের কাজ।







আবদুল মান্নান রাসেল

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.