নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

অপরাজিতা আমি

সাধারণ একজন মানুষ

অপরাজিতা আমি › বিস্তারিত পোস্টঃ

আমরা নির্বাক !!

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

হিন্দু-মুসলমান,বৌদ্ধ-খ্রিষ্টান নই,নই আওয়ামী লীগ অথবা বিএনপি,জামাত-শিবির অথবা জাতীয় পার্টি ,জাতি-ধর্ম,বর্ণ নির্বিশেষে সবার উপরে যে পরিচয় সেই পরিচয় নিয়ে আজ কথাগুলো বলছি।

একটা রক্ত মাংসের মানুষ আমি- আল্লাহ,ঈশ্বর প্রদত্ত ইন্দ্রিয় গুলো আজ বারবার জেগে উঠছে!!

আমরা কোথায় আছি??

কি আমাদের ভবিষ্যৎ??

আমাদের পূর্বপুরুষ দের বলিদান এর কি প্রতিদান দিচ্ছি আমরা??

এই কি সেই সোনার বাংলা যার জন্য লক্ষ কোটি মানুষ আত্মত্যাগ করেছিলো??

এই কি সেই সোনার বাংলা যার জন্য দুই লক্ষ মা-বোন কে হতে হয়েছিল নির্যাতিত???

১৯৭১ সালে যেসব মানুষ নামের মানুষখেকো পশুগুলো যারা রাজাকার নামে পরিচিত তারা বাংলার বুকে তাদের লোলুপ দৃষ্টি দিয়ে ধ্বংস করে দিতে চেয়েছিল সব,এ দেশের ছাত্র,শিক্ষক,রাজনিতিবিদ,সাধারণ মানুষ এমনকি বুদ্ধিজীবী দের ও যারা হত্যা করেছে নির্মম ভাবে,যাদের দ্বারা ধর্ষিত হয়েছেন কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো মেয়ে,যারা মানুষ খুনের মাঝে আনন্দ খুঁজে পেয়েছে, সেই পশুগুলো আজ "V" চিহ্ন দেখিয়ে আমাদের প্রত্যেক বাঙ্গালি'র মুখে একটি করে থাপ্পড় দিয়ে গেল!!

আমরা শুধু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম !!

আমরা কি সেই পূর্বসূরি দের ই উত্তরসূরি যারা এই বাংলা'র জন্য জীবন দিয়ে দিতেও দ্বিধাবোধ করেন নি !!

সত্যি-ই এই প্রশ্ন এখন সব বাঙ্গালি'র!!

আমরা এই দেশের সাধারণ মানুষ,আমাদের জন্য ঘুরে ফিরে সব ই সমান ।

ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক বা বিএনপি থাকুক আমরা আমাদের জায়গাতেই থাকি। আমরা দাম দিয়েই ভাত ,ডাল,নুন কিনে খাই ।

হরতাল যে দল ই দিক, আমরাই আগুনে পুড়ে মারা যাই ।।

আমাদের বেঁচে থাকার কি নিরাপত্তা ??

যে দেশে কাদের মোল্লা'র মত অপরাধীর বিচার যাবজ্জীবন কারাদণ্ড হয়,সে দেশের একজন সাধারণ মানুষ হয়ে আজ সত্যি ই আমরা নির্বাক ।।

তবুও... এতটুকু আশা আমরা করতেই পারি যে সাধারণ মানুষ এক হয়ে প্রয়োজনে আমরা আবার আরেকটি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরতে পারি।।

দেশ টা কে মানুষখেকো জানোয়ার গুলোর হাত থেকে বাঁচাতে পারি !!

আর নির্ভয়ে "V" চিহ্ন দেখিয়ে গাইতে পারি-

আমার সোনার বাংলা- আমি তোমায় ভালোবাসি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.