| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকেই আমার প্রথম। এর আগে ব্লগ তেমন একটা পড়িও নি। ভাবলাম কিছু কথা মাঝে মাঝে বলার মানুষ পাই না, কথাগুলো না হয় এখানেই বললাম।
লেখক আমি নই। লিখতে খুব যে ভাল লাগে তাও না। সেই শিশুকাল থেকেই কিছু লিখতে আমার ভীষণ আলস্য লাগে! বরং তারচেয়ে পড়াটা সোজা। তাই পড়ি। আর গান গাই। শিল্পী বলা চলে না। তবে কোন অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী না এলে প্রক্সি দিতে পারি! জনগণের মার খেতে হয় নি এজন্য কোনোদিন। সুতরাং খুব খারাপ গাই না!
অর্থহীন বিষয়ে আমার আগ্রহ প্রচুর। তবে অর্থহীন কথা বলাটা বিরক্তিকর লাগে। একা একা ভাবতে ভালো লাগে। একা একা কি ভাবি? হ্যাঁ ভাই, তা বলব বলেই তো এখানে এলাম।
আমি খুব আশাবাদী মানুষ। আমার স্বভাবের এইদিকটা সম্পর্কে যারা জানে না তারা প্রথম দর্শনে একে অতি আত্মবিশ্বাস ভেবে ভুল করে। ভাই, আমি আশা ছারার পাত্র নই, এটা কি আমার দোষ? দোষ ভাবলে ভাবুন, আমার কিছু বলার নাই! আমি একটু এমনি! আর ভাল্লাগছে না লিখতে। পরে কথা হবে বন্ধুগন। আপাতত বিদায়! লাল সালাম.।।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৩৯
খেয়া ঘাট বলেছেন: লাল সালাম- এ কথাটার মানে কি?