নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এখনো নিজেকে খুঁজে ফিরি

মেঘময় মুখর

এখনো নিজকে খুঁজে ফিরি

মেঘময় মুখর › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবন

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

তোমরা যাকে প্রেম না কী হাবিজাবি বলো

আমার অস্তিত্বে তা দুর্বোধ্য গানিতিক সমীকরণই,

যাপিত জীবনের শিশুতোষ খেলাধূলা।



তোমাদের চেনা শহরের অলিগলিতে

প্রেমের সংজ্ঞা খুঁজতে গিয়ে যদি দেখা হয়,

যদি হন্তারকরূপী তোমার অস্তিত্বের দেখা পাই,

যদি মদিরার নেশায় চূর হয়ে তোমাকেই দেখে ফেলি,

যদি রুদ্রের ছত্রের মতো মাথায় ফের ঢুকে পরো,

যদি আবার গাণিতিক সমীকরণ মেলাতে পারি,

যদি আর একবার তোমার সংজ্ঞা পাই-

তাহলে, বিশ্বাস করো,

সব বেশ্যার যোনিমুখ সিলগালা করে,

পৃথিবীর তাবৎ জীবনানন্দকে খুন করে

তার কষ্টকে ছিড়েখুড়ে টুকরো টুকরো করে

ঐ প্রাগৈতিহাসিক ঈশ্বরের পায়ে আবার নতজানু হবো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

রৌহান খাঁন বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.