নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন খারাপ মানুষ।

আমি একজন আবেগী অথবা খারাপ মানুষ।আমি খুব সহজেই আবেগে বিমোহিত হয়ে পরি।আমি স্বপ্নদেখি আমার দেশ নিয়ে এবং আমাকে নিয়ে।

আবদুস সাত্তার হোসাইন আনান ব্যাড মান

আমি একজন খারাপ মানুষ।

আবদুস সাত্তার হোসাইন আনান ব্যাড মান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রাজনীতি ও আমার কিছু প্রশ্ন?????

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

আমি রাজনীতি সম্পর্কে খুব একটা অভিজ্ঞ নয়। কিন্তু পত্রিকাও টেলিভিশনে নানা খবর পড়ে ও দেখে আমার মনে কতগুলো প্রশ্নের উদয় হয়েছে



১। আমাদের দেশের রাজনীতিবিদরা কি সত্যি-ই জনগণের জন্য রাজনীতি করেন। নাকি নিজেদের স্বাঃর্থ সিদ্ধি করার জন্য-ই রাজনীতি করেন ?

উদাহরণ দেই যেমন, একদল হরতাল দিবে গাড়ি ভাঙচুর করবে, মানুষ মারবে, জনগণের জীবন যাত্রার মানকে নিম্নগামী করতে যা যা করা দরকার তাই করবে, রাষ্ট্র কোটি কোটি টাকা লোকসান গুনবে মোটকথা জনগণকে কিভাবে অশান্তিতে রাখা যায় তার চূড়ান্ত করবে।এবং শেষমেষ ঘোষণা দিবে জনগণ স্বত:সূর্ফতভাবে তাদের হরতাল পালন করছে।বলেন তো এই কথা শুনলে কার না হাসি পাই।



২। আমাদের দেশের রাজনীতিবিদরা কোন ভুল করলে সেই ভুল গুলোকে সহজে মেনে না নিয়ে বরং তা সত্য করার জন্য/গ্রহণীয় করার জন্য কতকিছুই না করেন। তাই নয় কি?

আবার দলের নেতাকর্মীরা ও তার সাথে তাল মিলাবে। আমার মনে হয় এক্ষেত্রে দল যদি তার সাফাই না গেয়ে তার ভুল স্বীকার করে নেয় তাহলে দলের জনপ্রিয়তা কমবে না বরং আরো অনেক বাড়বে। জনপ্রিয়তা কমার জন্য-ই তো তারা সাফাই গাই। ঠিক বললাম কি না?



৩।আবার ক্ষমতাসীন দল দেশের উন্নতি কি করবে বিপরীত দলের দুর্নাম করতে করতেই তো তাদের সময় শেষ। এক্ষেত্রে, আমার মনে হয় অমুক দল এটা করছে তমুক দল এটা করছে এটা নিয়ে এতো দাপাদাপি লাফালাফি না করে দেশের উন্নতির জন্য কাজ করলে জনগণই তো বুঝবে কোন দল কি করেছে। নাকি জনগণ অন্ধ, বোবা, কালা। আপনার কি বলেন?



যাহোক, আমাদের দেশের রাজনীতি জনগণের কল্যাণের জন্য হোক। আমাদের দেশের রাজনীতিবিদদের শুভ বুদ্ধির উদয় হোক। এটাই কায়মনোবাক্যে কামনা করি।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.