নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু সাইফ এর ব্লগ

আবু সাইফ

আবু সাইফ › বিস্তারিত পোস্টঃ

** একটা কথা রাখো **

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৯





আম জানতা কষ্টে মরে

সর্ষে দেখে চোখে,

বাস্তু-ভিটা গয়নাগাটি

বিক্রি করার শোকে।

*

বউ-বেটিরা কান্না লুকায়

তেল জোটেনা চুলে,

ইষ্টি-কুটুম ডাকতে মানা

বায়না গেছে ভুলে।

*

বিবেক, নীতি, সভ্য-সমাজ

যায় যে রসাতলে-

হন্যে হয়ে উপায় খুঁজি

বাঁচবো কি কৌশলে।

**

সবতো তোমার হাতের কামাই

গায় মাখোনি আগে,

উচিত কথা বলতে গেলে

অন্তরে চোট লাগে।

*

যাক যা গেছে, এবার শুধু

একটা কথা রাখো,

তওবা ক'রে খালেস দিলে

আল্লাহতা'লায় ডাকো।

*

আজ কিবা কাল মরতে হবে

চেষ্টা করেই মরো-

পরজীবনে বাঁচতে হলে

সঠিক পথটি ধরো.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.