| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তা-ধিন-তা-না-না
=========
ভাগিনি কহিল ও মামা ও মামা
মামীমা চরণে চমতকার
নুপূর বাঁধিয়া তা-ধিন-তা-না-না
নাচিছে আহা কি ঝনতকার!!
কস কি মা মণি, যাবো কি এখনি-
হবে বুঝি ওটা জলসাঘর-
অনুরাগ-রাগে তোর মামি আজ
ভাবের রসে অতলসাগর
আজ শুভদিন স্বপন-রঙীন
তাই তো সে গাহে পূরণো গান
চুপে চুপে বলি- আয় কাছে আয়-
তোর মামী যেন ফুলবাগান
কচিকাঁচাগুলো রঙীন কুসুম-
বাসা তো নয়- যেন রাজপ্রাসাদ
পেঁচক অধম কাননের কোণে
বসবাস করি- গুণি প্রমাদ!!
©somewhere in net ltd.