| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধুরা, এসো বন্ধুর পথে হাঁটি
==============
সত্যিই তুমি বন্ধু গো যদি হবে-
হাতে হাত রেখে ময়দানে এসো তবে
শান্তির নীড়ে হায়েনার পরোয়ানা-
জুলুমের ফৌজ প্রতিরাতে দেয় হানা
উৎকোচ দিতে বন্ধক ভিটেমাটি,
জঙ্গীরা নাকি এদেশে গেড়েছে ঘাঁটি
গুম খুন লুট মামলা ও গ্রেফতারী
মাজলুম কোটি মানুষের আহাজারি
ঘর ছেড়ে কাটে জঙ্গলে রাত দিন
আর কত কাল এইভাবে যাবে দিন?
বন্ধুরা এসো, বন্ধুর পথে হাঁটি
সত্য শপথে গড়ি দুর্গম ঘাঁটি।
জুলুম জালিম উচ্ছেদ হোক সব-
আনবোই ফের শান্তির উৎসব!!!
২|
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর হয়েছে ভাই। কবিতায় আহ্বান ভালো লাগলো।
শুভকামনা
৩|
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:৪৫
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৭ রাত ২:২৮
নাগরিক কবি বলেছেন: সুন্দর। আসুন হাটি।