| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ইউটিউবে ইন্ডিপেন্ডেট টেলিভেশনের ক্রাইম ইনভেস্টেকিশন শো তালাশ এর গত বছরের মার্চের শেষ দিকের একটি এপিসোড দেখছিলাম। সব যথাযথ মনে হচ্ছিল। কিন্তু উপস্থাপক মঞ্জুরুল করীমের একটি উক্তি আমার ভ্রুকে কুঁচকে দিতে প্ররোচিত করল। আমার মগজে প্রশ্নের জট পাকল।
২২ মিনিটের ভিডিও এর মাঝের দিকে উপস্থাপক বলেন -
" ইতিহাস ও সমাজ বিজ্ঞানীদের গবেষণা মতে একটি সমাজের ভারসাম্য রক্ষায় পতিতালয় সহায়ক।"
উপস্থাপক এর এই গবেষণা - থিসিসের উৎস কিন্তু তিনি আমাদের জানালেন না। আমার বোধগম্য হল না যে, পতিতালয় কেন কীভাবে সমাজের ভারসাম্য রক্ষা করে? যেসব দেশে বেশ্যাবৃত্তি অবৈধ সেসব দেশে কি তবে সামাজিক ভারসাম্য রক্ষিত হয় না! আমাদের দেশে সরকারীভাবে রেজিষ্টারকৃত লাইসেন্সপ্রাপ্ত পতিতালয়ে যা হয় সব কি সরকারী আইনমাফিক হয়ে থাকে? গবেষণামতে ১৮ বছরের নীচের পতিতাদের সংখ্যা অনেক এবং তাদের চাহিদা ও বেশি। অথচ বাংলাদেশ সরকারের আইনানুসুরে ১৮ বছরের নীচে তারা শিশুর কাতারে পড়ে। আর শিশুকে দিয়ে এই ব্যবসা নিশ্চয় বে আইনি ।(তাদের আইনানুসারে)
যুগের পর যুগ ধরে চলে আসছে এই রমরমা বাণিজ্য; কিন্তু কেউ বন্ধ করতে পারে নি! কেন? এমন অনেক প্রশ্নের উত্তর ই আমার জানা নেই।
আমার মতে পতিতাবৃত্তি মানবজাতির জন্য অভিশাপ ও সুস্থ বিবেকের মূল্যবোধের পরিপন্থী। এ কাজের বৈধতার কোনো ভিত্তি নেই। ডারউইন আর ফ্রইড ইজমের দোহাই/ যুক্তি নিয়ে কেউ যদি আসেন এই পতিতাবৃত্তিকে যোক্তিক প্রমাণিত করতে; তার সাথে বিতর্কে লিপ্ত হবার সময় আমার নেই।
ইউটিউব লিংক নিম্নে। জানিনা বিজয় স্মরণিতে প্রধানমন্ত্রীর ভবনের পাশে এখনো উন্মুক্তভাবে পতিতাদের/ হিজড়াদের রমরমা দেহব্যবসা চলে কি না ! সরকার ও তার আইনশৃঙ্খলা বাহিনী এই ন্যাক্কারজনক পাপকাজ বন্ধ করতে পেরেছে কি না?!!!
https://youtu.be/w47NOL_WQ0w
২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৬
আল আমিন সেতু বলেছেন: শুধু আইন করে এটা রুখে দেওয়া সম্ভব নয় আমি ও তা বিশ্বাস করি। আসলে ধর্মীয় মূল্যবোধ ও মহান রবের ভয় এইকাজ থেকে নিবৃত থাকতে আমাদের শক্তি যোগাবে। এটার মাধ্যমেই দূরীভূত করা যাবে । আর মুসলিম খলীফাদের সোনালী যুগে এমনটিই ঘটেছিল। বিশেষিত চার খলিফার যুগে। এখন মুসলিম দেশগুলোতেই ইসলামের মূল্যবোধের খাটি চর্চা হয় না আর অনেক শাসক পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে বৈধতা দিয়ে ফেলেছে। এগুলো মহাপ্রলয়ের আলামতসমূহের একটি। একজন প্রাক্টিকাল মুসলিম হিসেবে আমি শক্তভাবে বিশ্বাস করি যে, এই কাজ অবৈধ এবং স্রষ্টার নীতিবিরুদ্ব। এখন সময়ের সকল মানুষ চাই এটাকে বৈধ বানিয়ে ফেলুক না কেন ; আমার কোনো পরোয়া নেই।
মন্তব্যপ্রদানের জন্য ধন্যযোগ ও শ্রদ্বা ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১৭
কাওসার চৌধুরী বলেছেন:
এর পক্ষে, বিপক্ষে যুক্তি আছে। পৃথিবীর অনেক দেশ আছে পতিতাবৃত্তি বৈধ। তবে মুসলিম দেশগুলোতে পতিতাবৃত্তি অবৈধ, কারণ এগুলো ইসলামের নীতি বিরুদ্ধ। দেখুন বাংলাদেশে আইনত পতিতাবৃত্তি অবৈধ। তারপরও কী থেমে আছে? হাজার হাজার মেয়ে এই ব্যবসায় আছে, শত শত অবৈধ পতিতালয় আছে। পৃথিবীর একটি দেশও নেই যেখানে পৃথিবীর আদিমতম এ পেশা নেই। এটা আইন করে বন্ধ করাও সম্ভব নয়। এজন্য অনেক দেশ তা বাধ্য হয়ে বৈধ করে দিয়েছে।