| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন থামাতে সরকারের পক্ষ থেকে নানা আশ্বাস দেওয়ার পরও শিক্ষার্থীরা রাজপথ ছাড়েনি। সহসা তারা ঘরে ফিরছে না, এটা ধরে নিয়ে সরকার কঠোর হতে যাচ্ছে।
ছাত্র বিক্ষোভ কীভাবে বন্ধ করা যায়, তা নিয়ে গতকাল সন্ধ্যায় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈঠক সূত্র জানায়, সেখানে সবাই কঠোর অবস্থানে যাওয়ার বিষয়ে একমত হন। এ সময় পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়। শনিবার থেকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নামতে পারে, এমন আভাস পাওয়া গেছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি যেদিকে গড়িয়েছে, তাতে কঠোর অবস্থানে যাওয়া ছাড়া উপায় নেই। আজই শেষবারের মতো সবাইকে সতর্ক করা হয়েছে। সংবাদ সম্মেলন করে সরকারের নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরা হলো। এতে পরিস্থিতির উন্নতি না হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিকল্প থাকবে না
সূত্র - প্রথম কালো
©somewhere in net ltd.