নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সে জন, গলির নোংরা কুকুরটি যার চেয়ে ভালো।

আল আমিন সেতু

দু দন্ড শান্তির খোঁজে / বনলতার পিছে পিছে

আল আমিন সেতু › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৩

এই যে, আমার অগোচরে আমায়
নিয়ে শত শত কবিতার পাহাড় জমাচ্ছো,
এই যে, আমার ক্ষণিকের কাছে
না থাকায় ব্যস্ত হচ্ছো বারেবার
এসব কি আমার অজানা?

এই যে, চোখে চোখ পড়তেই মূহুর্তে
সকল পৃথিবীর সব কিছু ছাড়িয়ে
হাজার হাজার পথ, মাইলকে মাইল মাড়িয়ে।
আমার নেশায় বুদ হয়ে ডুবতে চাইছো আমাতে,
একি আর আমার অজানা?

এই যে, মুঠোফোনের পাশটাতে লেপ্টে থাকো,
কেবল আমার ফোনের আশায়!
এই যে, একটিবার আমার কণ্ঠস্বর শোনার ব্যাকুলতা,
এসব কিছুই নয় আমার অজানা।

সবথেকে বড় কথা, এই যে নিজের অজান্তে
আমায় সবটুকু দিয়ে ভালবাসছো
আমার কাছ থেকে লুকাতে ভালোবাসা
মুখে গিলছো,
এতে লাভ কি হচ্ছে বলোতো?
আমার তো সবটাই জানা।

শুনেছি, ভালবাসা প্রকাশেই নাকি অবহেলা
তাইতো তোমায় বুঝতে গিয়ে
আরেকবার না বুঝে চলে আসা।
বড্ড ভালবাসার অভাব আমার শহরে
বড্ড ভালবাসা লোভী এই আমি,
তাই তো সবটা জেনেও চুপ থাকা
পাছে হারিয়ে না যাও তুমি।

- জনৈক কবি। বেঁচে থাকুক কাব্য, কবিতা সত্যি হয়ে ধরা দিক কবির জীবনে। কাব্য ও কবির স্রষ্টার কাছে আরজি আমার!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.