| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরিফ সিকদার
আত্মসমালোচনায় বিশ্বাসী
অনেকদিন হতে ভাবিতেছি বিয়ে করে সুন্দরী বউ আর সুন্দর একটা গাড়ি নিয়ে সুজলা সুফলা, শস্য শ্যামলা জম্মভুমির নয়নাভিরাম দৃশ্যাবলী ঘুরে ঘুরে দেখবো।
স্বাদ আর সামর্থ্য থাকলে ও গাড়ি কেনার সাহস পাচ্ছি না। বাংলাদেশে হরতাল, আন্দোলনের নামে গাড়ী ভাংচুরের মহা ব্যধি প্রকট আকার ধারন করেছে। সরকারী দল, বিরোধীদল, মুক্তিযোদ্ধের কোটা থেকে শুরু করে জদ্দার কোটা পযন্ত সবাই আন্দোলনে একটাই লক্ষ্যবস্তু আঘাত হানে, ,,,গাড়ী শীল্প ধ্বংস করা।
একসময় মানুস মনের দু:খে বনে গিয়ে বসে থাকতো। যুগের সাথে নীতি ও পাল্টে গেছে। এখন বউয়ের সাথে অভিমান করে রাস্তায় গিয়ে গাড়ি ভাংগে। গাড়ী ভাংগার প্রতি এতো নেশা। বিচিত্র এক জাতি।
পৃথিবীর অন্যান্য দেশে গাড়ি ভাংগার এই প্রবনতা সচারচর চোখে পড়ে না। তারা গাড়িকে বউয়ের চাইতে বেশি ভালোবাসে। তাদের কাছে বউ সুরক্ষিত না থাকলে ও গাড়ী ঠিকই সুরক্ষিত থাকে।
সংগ্রামি ভাংচুর ভাইয়েরা, , ভাংচুর আপনাদের নৈতিক দ্বায়িত্ব , তাই আপনাদের কাছে ছোট্র একটা পরামর্শ। কখনো নারিকেলের মালা (খোসা) ভেংগে দেখেছেন! ভাংগতে খুবই মজা। আমাদের রাজনীতিবিদদের মাথা হলো নারিকেলের মালার মতো। ভেংগে আরাম পাইবেন। গাড়ী নয়, নষ্ট রাজনিতিবিদদের ধ্বংস করুন ।
গাড়ী আপনার আমার মুল্যবান সম্পদ । গাড়ি ভাংচুর করার বিকৃত মানসিকতা পরিহার করুন।
©somewhere in net ltd.