নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা সবাই রাজা

বাবু>বাবুয়া>বাবুই

বাবু>বাবুয়া>বাবুই › বিস্তারিত পোস্টঃ

একটি দেশাত্মবোধক গান ও বর্তমান প্রজন্মের দেশ প্রেম।

৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৮

৭১ এর প্রজন্মের দেশপ্রেমের উপমা খোজার দুঃসাহস আমার নাই, তাদের সাহসীকতা দেশপ্রেম আর আত্মত্যাগের কারনেই আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। তাদের সেই ত্যাগ-তিতিক্ষার কতটুকু মর্যাদা দিচ্ছি আমরা? হিসাব করলে ১% ভাগও না। দ্বিধা বিভক্ত আমরা দেশের স্বার্থ নির্ধারন করতেই শিখিনি। তাইতো বিভিন্ন জাতীয় ইস্যুতেও আমরা পক্ষ-বিপক্ষ বিতর্কে জড়িয়ে পড়ি। আমরা যখন একটা দেশাত্মবোধক গান গাই তখন তা কি তা অন্তরে ধারন করি নাকি কবল সুর আছে তাই গান গাই ?

দেখা যাক......





= = = = = = = = = = = = = = = = = = = = = = =

মা........ গো ভাবনা কেন

আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে


(লগি বৈঠা দিয়া মার আর ’বৃষ্টির মত মার’ ১/১১, কি শান্ত আমরা :))

তবু শত্র“ এলে অস্ত্র হাতে ধরতে জানি

(”আমরা ভারতের কিছুই করতে পারবো না”

- কিছু টক শো-জীবি, কিছু ব্লগার। কি সাহসী শক্র মোকাবিলা :))

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

(টিপাইমুখ সেচ প্রকল্প হলে প্রতিবাদ,

বিদ্যুৎ প্রকল্প হলে পর্যালোচনা। কি তীব্র প্রতিবাদ :))



আমরা হারবো না হারবো না

(প্রতিদিন বর্ডারে বি এস এফের গুলি খেয়ে মরছি, হারছি কি? :))

তোমার মাটির একটি কনাও ছাড়বো না

(তালপট্টি, বেরুবাড়ী বাদে আর একটি কণা ও না,

সমুদ্রসীমা ? দেখা যাবে :))

আমরা পাঁজর দিয়ে দূর্গ ঘাটি গড়তে জানি

(শুধু বঙ্গবন্ধু পরিবারের জন্য প্রতিররক্ষা আইন করে।

জাতির পিতার পরিবার না বাঁচলে কি দেশ বাঁচবে ? :))

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি



আমরা পরাজয় মানবো না

(কোন নির্বাচনে পরাজয় মেনেছি কি ? :))

দূর্বলতায় বাঁচতে শুধু জানবো না

(এখানে খুব সম্ভবত অপুষ্টি জনিত দূর্বলতার কথা বলা হয়েছে। :))

আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি

(ভেঁজাল ওষুধ, পুষ্টি হীনতা, রোড এক্সিডেন্ট

ইত্যদিতে হাজারেহাজারে মরছি। :))

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি



আমরা অপমান সইবো না

(পিনাক রঞ্জন আমাদের বন্ধু

রাষ্ট্রের প্রতিনিধি বলে মাপ, তা না হলে ):)

ভিরুর মত ঘরের কোনে রইবো না

(হাজারে হাজারে বিদেশ যাব আর

লাশ হয়ে দেশে ফিরবো) ;)

আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি

(বর্তমান ঢাকা দেখে তো মনে হচ্ছে শুধুই বৃষ্টি, বজ্র কই) :)

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২০

ধীবর বলেছেন: কঠিন সত্য কথা বলেছেন বাবু ভাই।

৩০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:২৫

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: ধন্যবাদ ধীবর ভাই।
আরেকটা গানের কলি
" বাউল হয়না পরিলে গেরওয়া, অন্তরে না থাকে যদি...."

আন্তরে দেশ প্রেম দরকার।

২| ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:৫২

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: +। ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.