নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু সিদ

আবু সিদ › বিস্তারিত পোস্টঃ

যে পথে তুমি গেলে

১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে উঠবে সে আনন্দে মশগুল
প্রেমময় তোমার প্রাণের পরশ পেলে!

পথের ধূলোগুলো দেখ মুষড়ে পড়েছে সব,
তোমার চরণ-ছোয়া না পাওয়ায়!
জানি আমি, নড়েচড়ে উঠে বসবে তারা –
তরতাজা হয়ে জানাবে কুশল সবাই –
ধন্য যখন হবে এ পথ আবার
তোমার পায়ের ধূলায়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.