নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবুঝ অরন্য

অবুঝ অরন্য › বিস্তারিত পোস্টঃ

"আমি ভালবাসতে পারি বালিকা" By অবুঝ অরণ্য

১০ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

বালিকা,,

নক্ষত্রের সমস্ত জ্যোত্‍স্না,

সিঁদুর রঙ্গা অজস্র মেঘ,

মেঘলা আকাশের নীরব সন্ধ্যা,

প্রিয় রঙ্গের সবগুলো ভোর,

ক্যানভাসের বুকে আকা এক গুচ্ছ স্বপ্ন,

সবকিছু,

হ্যা সবকিছু দিয়ে এতো আয়োজন করে ভালবাসতে

তুমি শুধু একাই পারো না ।।

আমিও পারি বালিকা,

তোমার ভালবাসার বুকে

লেপটে দিতে আমার সবটুকু

নীল রঙ্গা ভালবাসা ।।

এলোমেলো করে সাজিয়ে দিতে

তোমার দিক দিগন্ত ।



আমার হৃদেয়ের অলিতে গলিতে

প্রতিটা নিউরন সেলের গভীরে,

রক্তাক্ত তপ্ত আগ্নেয়গিরিয়

অলস ভঙ্গিমায় হাটতে,

তুমি শুধু একাই পারো না ।।

আমিও পারি বালিকা,

তোমার জলন্ত ভালবাসার দাহ্য দহনে

অসহায়ের মতো জ্বলে যেতে ।।

নির্দ্বিধায় ছাই করে দিতে আমার

ছাই রঙা প্রিয় পৃথিবীটা ।।



আমার মনের উন্মাদ উঠোন জুড়ায়,

অন্ধকার করে আসা অদ্ভুত বৃষ্টিতে,

নীরবে একেলা বসি

বৃষ্টির মতো একেলা কাঁদতে,

তুমি শুধু একাই পারো না ।

আমিও,

হ্যা আমিও পারি বালিকা ।

অশ্রু ভেজা চোখে ভিজিয়ে দিতে

তোমার এক সমুদ্ল বিশুদ্ধ ভালবাসা,

পারি বসন্ত কারাগারে অযুত নিযুত বর্ষা আনতে ।।



তারপরেও,

তারপরেও আমার বড্ডো ভয় হয় বালিকা,

আমার ঘুনে ধরা আকাশ,

মরিচে ধরা চাঁদ,

ঝলসে যাওয়া জ্যোত্‍স্না,

আর হৃদেয়ের অকল্যান স্রোত

যদি

"তুমি এবং ভালবাসা" কে

ভাসিয়ে নিয়ে যায় সীমাহীন আলোকবর্ষ দূর ।



অন্ধকারের বুকে অন্ধের মতো জ্বালানো প্রদীপ টুকু যদি নিভে যায় বেদনার দ্বীঘশ্বাসে ।

যদি হারিয়ে যাও দুঃখের পদ্ম পুকুরে,

নয়তো পালিয়ে যাও পাষানের মতো আমায় একলা ফেলে ।।





তাই বালিকা,

যদি ভালবাসার দুঃখের কাঠগড়ায়

আজন্ম বসবাস করতে পারো,

তবে রয়ে যাও এই যুবকের সাথে,

তোমায় সারাজীবন ভয়াবহ ভালবাসবে ।



যদি নাই পারো তবে,

আমার অজান্তেই আমায় যেমন করে ভালবাসতে শিখলে,

তেমন করেই আমায়

নিষ্টুর ভাবে ভূলে যেতে শিখো ।।



"অবুঝ অরন্য"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.