নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবুঝ অরন্য

অবুঝ অরন্য › বিস্তারিত পোস্টঃ

আমার ফোনটা পাচ্ছি না.
একটা কল দিবা?

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭



-আমার ফোনটা পাচ্ছি না. একটা কল দিবা?

-স্যরি জানু আমার ফোনে ব্যালেন্স নাই



-নাই তো কি হইছে রিকুয়েস্ট কল দাও?

- এবারো স্যরি জানু । আমার এয়ারটেল

অন গ্রামীন না।

- তাহলে গ্রামীন টা অন করে দাও?

- এতেও কাজ হবে না । গ্রামীনে বাঁশ খাইয়া এখন আর রিচার্জ

করি না । তাই সিমের মেয়াদ নাই ।

-এখন গিয়া তাহলে টাকা রিচার্জ

করে আসো গোবরের হাড্ডি. তারপর কল দাও?

-ম্যানিব্যাগ টা আনতে ভুলে গেছি ।

প্লিজ রাগ করো না জানু ।

-এই নাও বিশ টাকা গিয়া বিষ খাও । আর না পারলে টাকা রিচার্জ করো ?

-২২ টাকা দিলে ভালো হয় জান্ডিস ।

ভালো একটা অফার আছে । যতো বার রিচার্জ ততো বার বোনাস। একবারে ৩০০% ।

-যেটা দিছি সেটা নিয়া দৌড় দাও ।

নইলে তো বুঝতেই পারো... ।

-এতো ঝামেলার কি দরকার?

ফোনটা কোথায়

রাখছো বলো আমি খুজে দেই ।

-ওরে খবিশ কোথায়

রাখছি জানলে কি আর হারাইতাম??

- মোবাইল তো পাইছি জানু। (চিক্কুর দিয়া) । হাতের

দিকে চেয়ে দেখো মোবাইল তোমার

হাতেই ।

-মোবাইল পাইছো তো কি হইছে ।

আমি কি মোবাইল হারাইছি নাকি ?

-কও কি জানু? আমারে মোবাইল দিয়া মাইরালা ।:-P

- তোমারে দিয়া কিচ্ছু হবে না । বাসায় কি টিভি টাভা আছে?

-টিভি আছে টাভা নাই ।

-টিভি কি দেখো? নাকি ওটাও মেয়াদহীন?

- হুম দেখি মেয়াদ যুক্ত এক নাম্বার এলজি টিভি ।

-টিভিতে বিজ্ঞাপন দেখো?

-কি যে বলো তুমি । বিজ্ঞাপন

কি কোনো অনুষ্ঠান যে দেখবো ?

-তাহলে কি করো ?

-বিজ্ঞাপন দিলে চ্যানেল চেইন্জ

করে ফেলি ।

-ওরে বলদ তুই আস্ত একটা আরবের ধুঁ ধুঁ

মরুভূমি । কোনো রস নাই খালি বালু আর

বালু ।

-ঐ বালুর মাঝেই তো তোমার ঘরবাড়ি ।

পুড়ে পুড়ে মরুভূমি জুড়ে থাকো ।

-কেন যে তোমার মতো ব্যালেন্স হীন

ছেলের সাথে প্রেম করতে গেলাম?

-না করলেই পারতে আমি অন্তত ব্যালেন্স

ছাড়া হইতাম না. হাহাহা :-D

-তোমার লগে কোনো কথা নাই । আমার হাত ছাড়ো ফাজিল ??

-আমি তো তোমার হাত ধরি নাই।

হাতের দিকে চেয়ে দেখো তুমিই হাত

ধরে আছো ।

-থাক তুই এখানে পড়ে । মরে ভুত হ রাম ছাগল ।

আমি চললাম ।

আর বাসায় গিয়ে চোখে খুলে গ্রামীনের ঐ

বিজ্ঞাপন টা দেখে নিস । আর বসে বসে ভাবিস

ভালবাসা বালুর ঘাট নাকি চন্দন

কাঠ??





অরিন সাপের মতো ফুসফুস করে চলে যাচ্ছে । ওকে আটকে রাখা আমার বাবা কিংবা হবু শ্বশুড় আব্বারো সাধ্যি নেই। তাই রাস্তা ছেড়ে দিলাম ।

ফাকা রাস্তায় একা একা দাড়িয়ে ভাবছি ভালবাসা আসলেই বালুর ঘাট. চন্দন কাঠ নাকি গ্রামীন ফোনের বাটপারি ব্যবসার ওয়েলকাম টোন ।

এখন যা অবস্হা তাতে মনে হচ্ছে তিন নাম্বার টাই হয়তো হবে??-P







"নিঝুম দ্বীপ থেকে ‪#‎ অবুঝ ‬অরণ্য"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.