নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবুঝ অরন্য

অবুঝ অরন্য › বিস্তারিত পোস্টঃ

পালিয়ে যাচ্ছেন, মিস্টার?

১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

-বলেন স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

-আপনি কি জানেন এই মুহূর্তে আপনি অনেক বড়ো একটা নিয়ম ভেঙ্গেছেন?

-স্যরি স্যার, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না ।

-আপনাদের নিয়ম বলে, এখানে ফোন দিলে শুরুতে আপনারা নাম বলেন।

কিন্তু আপনি সেটা করেন নি ।

-স্যরি স্যার । গ্রাহকের এতো ফোন আসে মাঝে মাঝে মাথা ঠিক ভাবে কাজ করে না ।

-আপনি কিন্তু এখনো আপনার নাম বলেন নি ।

-নুসরাত জাহান বলছি। এবার বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

-মাথার মাঝে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, জিজ্ঞাস করবো?

-জ্বি অবশ্যই স্যার!

-আপনাদের এখানে কি শুধু সমস্যা নিয়েই কল করা যায়,

এমনিতে ফোন দেওয়ার কি কোনো নিয়ম নেই ?

- স্যরি স্যার, আমাদের এখানে গ্রাহকের সমস্যা Solve করার জন্যই বসানো হয়ছে ।

-জ্বি বুঝলাম ।

-আপনার কোনো সমস্যা কিংবা সেবা নিয়ে প্রশ্ন থাকলে জিজ্ঞাস করতে পারেন ।

-আসলে ঐ মুহূর্তে কথা বলার মতো কাউকে খুজে পাচ্ছিলাম না । তাই আপনাদের এখানে ফোন দিয়ে বসলাম ।

-স্যরি স্যার । এটা এমনিতে গল্প করার জায়গা নয় ।

-আপনি কেমন আছেন সেটাও কি জিজ্ঞাস করা যাবে না?

-জ্বি ভালো, আপনিও ভালো থাকুন স্যার । এয়ারটেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্যক ধন্যবাদ ।



ঠিং ঠিং শব্দে লাইনটা কেটে গেল ।

আমি স্হির দৃষ্টিতে ফোনটার দিকে তাকিয়ে আছি । এই মেয়ের কন্ঠ স্বর টা অদ্ভূত মায়ায় জড়ানো ।

কাস্টমার কেয়ার গুলোতে যে কোকিল কন্ঠি মেয়েদের বসানো হয় এটা আরো একবার প্রমাণিত ।



মস্তিষ্ক স্বাভাবিক কাজ করছে না । মস্তিষ্ক বলছে কোকিল কন্ঠির সাথে আরো কথা বলা দরকার ।



জানি এখন আবার ফোন দিলে নুসরাত জাহানকে পাওয়া যাবে না ।

তারপরও নেশার ঘোরে আবার ফোন দিলাম,



-আমি রাসেল মাহমুদ । বলেন স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?



ফোনের লাল বাটন চেপে লাইনটা কেটে দিলাম । কারণ আমার এখন নুসরাত জাহানকে দরকার । কোনো রাসেল মাহমুদকে না ।



আবারো ফোন দিলাম ।

এবার যিনি ধরলেন উনিও নুসরাত জাহান নন,

ফারজানা তিথি ।





বইয়ে রবার্ট ব্রুসের গল্প পড়েছিলাম । উনি সাত বারের চেষ্টায় রাজ্য ফিরে পেয়েছিলেন ।কিন্তু আমার আট বারের চেষ্টাও ব্যর্থ ।



আশা ছেড়ে দিয়ে নয় বারের মতো ফোন দিলাম ।



-আমি নুসরাত জাহান বলছি । বলেন স্যার আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?



বুকের মাঝে তিনবার ফুঁ দিলাম ।

যাই হোক নুসরাত জাহানকে পাওয়া গেছে ।



-জ্বি স্যার বলেন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

-কিছুক্ষণ আগে একটা ছেলে আপনাকে ফোন দিয়েছিল কোনো প্রয়োজন ছাড়াই, আপনার মনে আছে?

-আপনি কি বলছেন স্যার বুঝতে পারছি না ।

-আপনার বুঝতে হবে না । আপনি শুধু জেনে রাখেন আপনার কন্ঠস্বরের আমি প্রেমে পড়ে গেছি ।

-আপনার হয়তো মানসিক সমস্যা আছে । ভালো ডাক্তার দেখে স্যার ট্রিটমেন্ট করান ।

-আমার ধারনা কি জানেন, পৃথিবীতে যে সমস্ত মানুষ সবচেয়ে সুন্দর কন্ঠ নিয়ে জন্মেছে তার মাঝে হয়তো আপনিও একজন ।

-আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন । জানেন আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেওয়া হতে পারে?

-যা ইচ্ছা তাই করতে পারেন । তবে আমি এতো সুন্দর কন্ঠস্বর এর আগে শুনি নি ।



ও পাশ থেকে কোনো কথা আসছে না ।

ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি লাইন টা কেটে দেওয়া হয়েছে ।



আমি আয়নার সামনে গিয়ে দাড়লাম ।

অবাক চোখে তাকিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলাম,

হঠাত্‍ এমন ছোটো লোকের মতো আচরন করছি কেনো???



২.

রাত বারোটা । রিং আসার শব্দে জেগে উঠলাম ।

অচেনা নাম্বার । ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করলাম ।



-আমি নুসরাত জাহান। অবাক হলেন পারসোনাল নাম্বার থেকে ফোন দিলাম কেনো?

-হুম অবাক হয়েছি । আর এতো বেশি অবাক এই জীবনে একবারও হয়নি ।

-আমি চাইলে কিন্তু আপনার নাম্বার টা নষ্ট করে দিতে পারতাম ।

- তা করলেন না কেনো?

-কিছু কিছু ব্যাপার আছে তা ব্যাখা না দেওয়াই ভালো ।

-জ্বি ব্যাখা লাগবে না । আমার ধারণা মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর কন্ঠস্বরের মেয়েটি আমাকে ফোন দিয়েছে এটাই আমার সবচেয়ে বড়ো ব্যাখা ।

-আপনি কখনো ভেবেছিলেন আমি আপনাকে ফোন দিবো?

- ভুল করেও ভাবিনি । কারণ আপনাদের ফোন দেওয়ার ব্যাপার টা নিরানব্বই ভাগ মানুষের সাথেই ঘটে না ।

-আপনার কি ধারণা আপনি আমার কন্ঠস্বর সুন্দর বলেছেন, তাই আপনাকে ফোন দিয়েছি ?

- মেয়েদের হাসি, কন্ঠস্বর, চোখ সুন্দর বললে সব মেয়েরাই খুশি হয় ।

তবে আপনি যে খুশি হয়ে ফোন দেন নি এটা নিশ্চিত ।

-কিভাবে নিশ্চিত?

-থাক, কিছু কিছু ব্যাপার আছে যা ব্যাখা না দেওয়াই ভালো ।

- আমার সাথে সামনা সামনি দেখা করার মতো সাহস আছে আপনার?

- পাবলিকের হাত মার খাওয়াবেন নাকি চৌদ্দ শিখের ভাত খাওয়াবেন?

-সেটা হলে তো অনেক আগেই করতে পারতাম ।

-আপনি কি জানেন আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি ।

ব্যাপার টাকে "প্রথম সংলাপেই প্রেম" বলতে পারেন ।

হাহাহা:-P





৩.

মনে প্রচুর সাহস সষ্ণয় করে নুসরাত জাহানের দেওয়া ঠিকানা মতো একটা চার তালা ফ্লাটের সামনে এসে দাঁড়লাম ।



দুই তালার করিডোর থেকে একটা দশ বারো বছরের ছেলে হাতের ইশারায় ডাকছে ।



আমি রুমের ভেতর সোফায় হেলান দিয়ে বসে আছি ।

আমার পাশাপাশি উইল চেয়ারে একটা মেয়ে বসে আছে ।



-চা খাবেন?

-আপনিই কি নুসরাত জাহান?

-কন্ঠস্বর শুনে কি মনে হচ্ছে না ?

-আপনার এই অবস্হা কেমন করে?

-তার কারণ জানানোর জন্য আপনাকে এখানে আনা হয়নি ।

-তবে কেনো আনা হয়েছে?

-সুন্দর কন্ঠস্বরের মেয়েটি যে চেয়ারবন্দি সেই সত্য টার মুখোমুখি দাড় করানোর জন্য ।

আপনি যখন হেল্প লাইনে আবল তাবল বকছিলেন,

তখনি ভাবলাম আপনাদের মতো মানুষের কিছু নির্মম সত্যের মুখোমুখি করানো খুবই দরকার ।

আপনি এখন যেতে পারেন!!



আমি মাথা নিচু করে নিঃশব্দে বসে রইলাম ।

কয়েকটা মিনিট আমাদের কে অদ্ভূত নীরবতা গ্রাস করল ।



নিষ্টুর সত্যের মুখোমুখি বেশিক্ষণ বসে থাকার ক্ষমতা হয়তো আমাকে দেওয়া হয়নি ।

আমি শব্দহীন পায়ে রুম থেকে বেরিয়ে যাচ্ছি ।



পিছন থেকে অসম্ভব সুন্দর কন্ঠ নিয়ে জন্ম নেওয়া মেয়েটি বলে উঠল,

-পালিয়ে যাচ্ছেন, মিস্টার???



"নিঝুম দ্বীপ #থেকে অবুঝ অরণ্য"

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯

অপরিপক্ক বলেছেন: কি অভিব্যক্তি প্রকাশ করব, তা বুঝতে পারছি না। তবে অন্যরকম...।

২| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

অবুঝ অরন্য বলেছেন: আসলে ব্লগে খুব বেশি গল্প দেওয়া হওয়া না ।
ব্লগে নতুন তাই এটার নিয়ম কানুন ও তেমন জানা নেই।
আর ফোন থেকে ব্লগ চালানো টাও নতুন জন্য খুব কষ্টকর ।
গল্প টা পোষ্ট করতেও অনেক কষ্ট হয়েছে ।
যাই হোক
আপনাকে ধন্যবাদ ভাই ।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২০

অপরিপক্ক বলেছেন: ও... ফোন থেকে ব্লগ চালানো যায় B:-) ??

আচ্ছা, বলুনতো, ঘটনাটা কি সত্যি? নাকি গল্প?

৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

অবুঝ অরন্য বলেছেন: হুম ।
আমি তো এখন ফোন থেকেই ব্লগে আছি ।

আর এটা সত্যি নয় । নিছক একটা গল্প ।।
ফেবুতে কয়েক বছর ধরেই নিয়মিত গল্প লিখে যাচ্ছি ।
তবে এখানে একদমই নতুন ।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫

মদন বলেছেন: :-/

৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: অসাধারণ অসাধারণ ভাষায় বহিরপ্রকাশ করতে পারব না কত সুন্দর হয়েছে । ++++++++++++++++

৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আমাবর্ষার চাঁদ বলেছেন: কিতা গল্পরে বা..............

টুইষ্ট আছে.............

৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

অনাহূত বলেছেন:
সুন্দর গল্প। আরেকটু বড়ো করা যেতো না?

যদিও দারুণ একটা টুইস্ট নিয়ে গল্পের এন্ডিংটা খারাপ হয়নি।
চালিয়ে যান।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

ম্যাংগো পিপল বলেছেন: সুন্দর গল্প।

তবে বাস্তব গল্পের চেয়েও নির্মম।

১০| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালোই লাগল।

১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

অবুঝ অরন্য বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.