নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অবুঝ অরন্য

অবুঝ অরন্য › বিস্তারিত পোস্টঃ

"চলো সংলাপে বসি"

১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১

চলো,

আবার সংলাপে বসি,

এক কোটি বার পাল্টাই উত্তাল সংবিধান ।



চলো,

বাকশালী কায়দায় করি আরেক দফা দ্বিপক্ষীয় চুম্বন,

সংবিধানের প্রতি অনুচ্ছেদে পড়ুক মাতাল ঠোঠের গোলাপি দাগ,



চলো,

২০৬ রজনী হরতাল দেই,

পিকেটিং করে বুকের প্রিজম সেলে কারাবন্দী দুঃখের নীল মিনার টা ভেঙ্গে ফেলি ।

তারপর সেখানে সর্বদলীয় সুখ বসাই ।



হৃদয়ের অলিন্দে যে অন্তর্বতী কালীন মানচিত্র টা এঁকে ছিলাম,

চলো,

তার দক্ষিন পাশে একটু দাড়াই,

সেখানে এরশাদীয় কায়দায় জাগুক কিছু কাম বাসনা,

হোক কিছু ঐক্যজোট মহাজোট সমাবেশ,

তাতে ক্ষতি কি,

বলো ক্ষতি কি??????



"নিঝুম দ্বীপ থেকে অবুঝ অরণ্য"







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.