নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশাচর বাহা উদ্দীন

আড্ডাবাজ বাহাউদ্দীন

আড্ডাবাজ বাহাউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

একা গোধূলি বেলা

১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০২

আমার কাজিন তানজিম আহমেদ রিফাত এর লেখা কবিতা
তার কাব্যিক প্রতিভা দেখে আমরা মুগ্ধ।

একা গোধূলি বেলা
স্বপ্ন রঙিন উষায় নয়
ক্লান্ত দুপুরে নয়
চঞ্চল বিকেলে নয়
এসো লাজুক কোন গোধূলি বেলায়।

সূর্যের মত একটু হেলে
দিগন্তে মুখ লুকিয়ে
আমি দেখবো তোমায়
এসো কিন্তু গোধূলি বেলায়।।

বাতাসের ফিসফিস নয়
শুকনো পাতার মর্মর নয়
উদাস ঝর্ণার ঝরঝর নয়
কান পেতে আমি শুনবো তোমায়
আমায় ডেকো কিন্তু গোধূলি বেলায়।

মেঘের কান্না নয়
সূর্যের রক্তাক্ত মুখ নয়
নদীর আকুল ছন্দ নয়
দৃষ্টি ছড়িয়ে আমি দেখবো তোমায়
এসো কিন্তু গোধূলি বেলায়।

মাটির সোঁদা গন্ধ নয়
বকুলের চঞ্চল সুবাস নয়
বৃষ্টির ভেজা গন্ধ নয়
নাক এগিয়ে ঘ্রাণ নিবো তোমার
কাছে এসো কিন্তু গোধূলি বেলায়।

কাশফুলের স্নিগ্ধতা নয়
বৃষ্টি ফোঁটার আদ্রতা নয়
পাখির পালকের কোমলতা নয়
চোখ দুটি বুজে আমি ছোঁবো তোমায়
আমায় ছুঁয়ে দিয়ো কিন্তু গোধূলি বেলায়।

আকাশের নীলিমায় নয়
সমুদ্রের বিশালতায় নয়
আমি ডুব দিবো শুধু তোমায়
উদার হয়ো কিন্তু গোধূলি বেলায়।

মায়ের মতো আদরে নয়
বাবার মতো শাসনে নয়
বটের মতো ছায়ায় নয়
শুধু ভালবাসায় জড়াবো তোমায়
আমায় জড়িয়ে নিয়ো কিন্তু গোধূলি বেলায়।

আমি কাক নই যে
ভাঙাবো ঘুম রাজ্যের বিরক্তিতে
আমি কোকিল নই যে
চাইবো তোমায় কুহু সূরের নিমন্ত্রণে
তবুও ভুলোনা আসতে গোধূলি বেলায়।

একা গোধূলি বেলা
স্বপ্ন রঙিন উষায় নয়
ক্লান্ত দুপুরে নয়
চঞ্চল বিকেলে নয়
এসো লাজুক কোন গোধূলি বেলায়।

সূর্যের মত একটু হেলে
দিগন্তে মুখ লুকিয়ে
আমি দেখবো তোমায়
এসো কিন্তু গোধূলি বেলায়।।

বাতাসের ফিসফিস নয়
শুকনো পাতার মর্মর নয়
উদাস ঝর্ণার ঝরঝর নয়
কান পেতে আমি শুনবো তোমায়
আমায় ডেকো কিন্তু গোধূলি বেলায়।

মেঘের কান্না নয়
সূর্যের রক্তাক্ত মুখ নয়
নদীর আকুল ছন্দ নয়
দৃষ্টি ছড়িয়ে আমি দেখবো তোমায়
এসো কিন্তু গোধূলি বেলায়।

মাটির সোঁদা গন্ধ নয়
বকুলের চঞ্চল সুবাস নয়
বৃষ্টির ভেজা গন্ধ নয়
নাক এগিয়ে ঘ্রাণ নিবো তোমার
কাছে এসো কিন্তু গোধূলি বেলায়।

কাশফুলের স্নিগ্ধতা নয়
বৃষ্টি ফোঁটার আদ্রতা নয়
পাখির পালকের কোমলতা নয়
চোখ দুটি বুজে আমি ছোঁবো তোমায়
আমায় ছুঁয়ে দিয়ো কিন্তু গোধূলি বেলায়।

আকাশের নীলিমায় নয়
সমুদ্রের বিশালতায় নয়
আমি ডুব দিবো শুধু তোমায়
উদার হয়ো কিন্তু গোধূলি বেলায়।

মায়ের মতো আদরে নয়
বাবার মতো শাসনে নয়
বটের মতো ছায়ায় নয়
শুধু ভালবাসায় জড়াবো তোমায়
আমায় জড়িয়ে নিয়ো কিন্তু গোধূলি বেলায়।

আমি কাক নই যে
ভাঙাবো ঘুম রাজ্যের বিরক্তিতে
আমি কোকিল নই যে
চাইবো তোমায় কুহু সূরের নিমন্ত্রণে
তবুও ভুলোনা আসতে গোধূলি বেলায়।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা এখন ভাল লাগা রেখেগেলাম । পরে এক সময় গোধূলি বেলায় যাবো । ভালো থাকবেন । :) !:#P =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.