| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অদ্বিতীয়া আমি
এই মেঘলা দিনে একলা...
লায়লা খালিদ একজন নারী বিপ্লবী।ফিলিস্তিনের বিপ্লবীদের সংস্থা PFLP (Popular front for the liberation of Palestine) এর একজন সদস্য। তবে উনি বিখ্যাত হন বিমান হাইজ্যাক করে, পরিচিত হন প্রথম নারী বিমান হাইজ্যাকার হিসাবে।
লায়লার জন্ম হাইফা, ফিলিস্তিন এর একটা ছোট শহরে ।সময়টা ১৯৪৪।কিন্তু ১৯৪৮ এ আরব ইজরাইল সংকটের সময় লায়লার পরিবার,তার মা ও সাত সন্তান সহ নির্বাসিত হয় লেবাননে,উদ্বাস্তু হিসেবে।তার বাবা কিন্তু থেকে যান,উনি PFLP এর একজন সদস্য ছিলেন।
বাবা ও বড় ভাইের মতাদর্শ অনুসরণ করেন লায়লা।মাত্র ১৫ বছর বয়সে PFLP এ যোগ দেন। ১৯৬৮ এ PFLP এর স্পেশাল স্কোয়াডের একজন নারী ফ্রিডম ফাইটার হিসেবে গণ্য হন।
যে কারনে পরিচিত পান সেই বিখ্যাত বিমান হাইজ্যাকের ঘটনাটা ঘটেছিল ১৯৬৯ এর ২৯ আগস্ট।
১৯৬৯ PFLF এর সদস্য সেলিম ঈসায়ী ও লায়লা খালিদ হাইজ্যাক করেন রোম থেকে এথেন্সের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান। নিয়ন্ত্রন নিয়ে নেন বিমানের কন্ট্রোল।
এ হাইজ্যাকিংয়ের সময় তার একটি ছবি তোলা হয়। যেখানে তিনি একে-৪৭ নিয়ে দাঁড়িয়ে আছেন।পড়ে ছবিটা বিখ্যাত হয়ে যায় পরিণীত হয়
বিপ্লবের প্রতীকে।
পরিকল্পনা ছিল বিমানের কন্ট্রোল নিয়ে সোজা দামেস্কের দিকে যাওয়া।কিন্তু ছোট বেলায় হাইফা থেকে চলে আসলেও জন্মভুমির প্রতি তার ভালবাসা কমে যায়নি, নিয়ন্ত্রন নিয়ে লায়লা পাইলট কে নির্দেশ দেন, বাধ্য করেন হাইফা তে যেতে, নিজের মাতৃভূমি যাতে দেখতে পারেন।
এর পরে বিমান দামেস্কে নিয়ে যাওয়া হয় যাত্রীদেরকে নামিয়ে দেয়ার জন্য শুধু দুজন ইজরাইল যাত্রী বাদে। এ হাইজাকিং এর সময় কোন যাত্রী তেমন আহত হননি। PFLP এর সদস্যরা ধরা পড়েননি যদিও বিমানটার সামনের অংশ ধংস হয়ে যায়।
একবার বিমান হাইজ্যাক করেই থেমে থাকেননি লায়লা।ছবি ছড়িয়ে পড়লে চেহারা যেন না চেনা যায়, সেজন্য ছয়টার মত প্লাস্টিক সার্জারি করেন। অংশ নেন দ্বিতীয় হাইজ্যাকিংইয়ে। উদ্দেশ্য ফিলিস্তিনি বন্দি মুক্তি। এবার অবশ্য এত সহজ হয়নি।সফল হয়নি মিশন।
১৯৭০, ৬ সেপ্টেম্বর খালিদ এবং আর একজন কর্মী আমস্টারডাম থেকে নিউইয়র্ক গামী ফ্লাইট ২১৯ হাইজ্যাক করেন। বিমানের কন্ট্রোল নেবার সময় সহযোগী কর্মী প্যাট্রিকের গুলিতে একজন ফ্লাইট অ্যাটেনন্ডেন্ট মারা যান।কিন্তু লায়লার কঠোর নির্দেশ ছিল কোন যাত্রী যেন আহত না হয়। বিমানের এয়ার মার্শাল বিমানের কন্ট্রোল নিয়ে নেন,প্যাট্রিক মারা যান আর একজন এয়ার মার্শালের গুলিতে।লায়লাও আহত হন।বিমান হিথ্রো বিমান বন্দরে জরুরি অবতরণ করে,এবং লায়লাকে এরেস্ট করা হয়।
১৯৭০, ৬ সেপ্টেম্বরের ঘটনাটা একাধিক হাইজ্যাকিংয়ের অংশ ছিল।পাঁচটি হাইজ্যাকিং করেছিল PFLP এর সদস্যরা।
লায়লাকে ব্রিটিশ সরকার মুক্ত করে ১ অক্টোবরে বন্দী বিনিময় হিসেবে, এখানেও নাটকীয়তা এবং হাইজ্যাকিং। PFLP একটি বিমান হাইজ্যাক করে ও ৩০০ জনকে জিম্মি করে দাবি করে লায়লাকে মুক্তি দেয়ার।
একজন নারী হিসেবে লায়লা যা করেছেন নিঃসন্দেহে সাহসিকতার। যা তাকে ফিলিস্তিনিদের কাছে পরিণীত করেছে হিরোতে আর পশ্চিমা বিশ্বের কাছে ভিলেন। মনে পরে যায় আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কথা ,তার বীরত্বর কথা।
লায়লাকে নিয়ে লেখা হয়েছে বই।
বানানো হয়েছে ডকুমেন্টারি, ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক লিনা মকবুল এর ‘হাইজ্যাকার- দ্য লাইফ অব লায়লা খালিদ।
imdb
লায়লাকে নিয়ে লেখা একটা কথায় চোখ আটকে গেল,- She proved that she is a freedom fighter more equal to any man.
সত্যি কথা।দুই বছর পর এমন কথা আমরাও প্রমান করেছিলা্ম। আমাদের নারীরা যে অসীম সাহসিকতা দেখিয়েছিলেন ঘরে কিংবা বাইরে ,তাদের ছাড়া কি আমরা স্বাধীনতা পেতাম?বিজয়ের মাসে তাদের শ্রদ্ধাভরে মনে করছি।
উইকিপিডিয়া
১১ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৪
অদ্বিতীয়া আমি বলেছেন: ঠিকই বলেসেন আপনি, আমি তার সর্ম্পকে জেনে মুগ্ধ হয়েছিলাম, প্রচন্ড সাহসী একজন মানুষ।
ভাল লেগেছে জেনে খুশি হলাম। অনেক ধন্যবাদ, পড়ার জন্য।
২|
১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৫
এ হেলাল খান বলেছেন: লায়লাকে স্যালুট
১১ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: ইয়েস স্যালুট টু হার। পড়ার জন্য থ্যাংকস ।
৩|
১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরনো রা হয়তো কমেন্টের উত্তর দিতে দিতে বিরক্ত ,আপনিও কি বিরক্ত ?
লিখা ভাল লেগেছে ।
১১ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: না ভাইয়া, আমিতো ভাবলাম এই খটমট পোস্টে কেউ কমেন্ট করবে না,
তাই নিজের ব্লগ চেক করিনি ,আজকে এসে দেখলাম।
আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ ভাইয়া।ভাল লেগেছে জেনে খুশি হলাম।
৪|
১১ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পুরনো রা হয়তো কমেন্টের উত্তর দিতে দিতে বিরক্ত ,আপনিও কি বিরক্ত ?
লিখা ভাল লেগেছে ।
১১ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:০২
অদ্বিতীয়া আমি বলেছেন:
৫|
১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৮
আমিনুর রহমান বলেছেন: পোষ্টে ভালো লাগা রইল।
১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৯
অদ্বিতীয়া আমি বলেছেন: পড়ার জন্য থ্যাংকস ভাইয়া ।ভাল লেগেছে জেনে খুশি হলাম।
৬|
১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৩০
সেলিম আনোয়ার বলেছেন: ভালো লাগলো।আমার ব্লগে নিমন্ত্রণ থাকলো।
১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪২
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংকস ।আপনার ব্লগে গিয়েছিলাম
৭|
১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩০
অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: ভাল হয়েছে লেখাটি। আপনাকে ধন্যবাদ।
১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন:
![]()
পড়ার জন্য অনেক ধন্যবাদ
৮|
১৩ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:২৫
নীলপথিক বলেছেন: আগে জানতাম না ব্যাপারটা। খুশি হলাম।
এত সাহসী একজন যোদ্ধাকে না জানাটা সত্যিই অন্যায়।
১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৪৭
অদ্বিতীয়া আমি বলেছেন: নতুন ব্যাপার জানাতে পেরে খুশি হলাম।
পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া ।
৯|
১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৮
দূর দ্বীপবাসীণি বলেছেন: পোষ্টে ভালো লাগা জানিয়ে গেলাম।
১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:২৭
অদ্বিতীয়া আমি বলেছেন:
পড়ার জন্য অনেক থ্যাংক ইউ
১০|
১৪ ই ডিসেম্বর, ২০১২ রাত ৯:৩৪
অনিমেষ রহমান বলেছেন: আমার প্রিয় একজন ব্যক্তিত্ব।
মন দিয়ে পড়লাম।
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৩
অদ্বিতীয়া আমি বলেছেন:
পড়ার জন্য থ্যাংক ইউ ভাইয়া ।
১১|
১৫ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৪০
একজন ঘূণপোকা বলেছেন: জানলাম
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৪
অদ্বিতীয়া আমি বলেছেন:
ব্লগে আসার জন্য ধন্যবাদ ।
১২|
১৫ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়ে অনেক ভাল লাগলো,,,,,,,,স্যালুট লায়লাকে,,,,,,,,আর লেখককে আন্তরিক ধন্যবাদ শেয়ার করার জন্য
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:০৬
অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি লাগল ।
আপনাকে ও ধন্যবাদ আপু ব্লগে আসার জন্য ,পড়ার জন্য ।
১৩|
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:২২
*কুনোব্যাঙ* বলেছেন: আগে জানতাম না। বীরের প্রতি পুর্ণ শ্রদ্ধা।
৭ম++++++
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১০:৪৮
অদ্বিতীয়া আমি বলেছেন: নতুন ব্যাপার জানাতে পেরে খুশি হলাম, অনেক অনেক ধন্যবাদ *কুনোব্যাঙ।
আপনার পোস্ট মনযোগ দিয়ে পড়ি। ভাল লাগে আপনার ইনফরমেটিভ পোস্ট গুলো ।
১৪|
১৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:২৮
জাকারিয়া মুবিন বলেছেন: আপনার ব্লগবাড়ী ঘুরে গেলাম।
চমৎকার সব পোস্ট আশা করছি।
হ্যাটস অফ টু লায়লা।
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
চমৎকার পোস্ট দেয়া কঠিন কাজ
ইয়েস হ্যাটস অফ....
১৫|
২০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৫২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সেই দিন লায়লারে স্যালুট দেয়া হয়নি । তাই আজ স্যালুট দিতে এলাম ।
যত দিন নতুন লিখা পামুনা ততদিন লায়লারে স্যালুট দিয়া যামু ।
২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:৫৭
অদ্বিতীয়া আমি বলেছেন: হা হা হা ![]()
ধন্যবাদ ভাইয়া খবর নেয়ার জন্য । নতুন লেখা তো দিতে চাই , দেখি কি লেখা দেয়া যায় ।আমার ফ্রেন্ড এর বিয়ে নিয়ে ব্যস্ত তাই দুই এক দিন পরে দিব ।
১৬|
২০ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪৮
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগা রইল। সেই সাথে আমার ব্লগে দাওয়াত রইল।
২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৩
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ।
ওকে যাব আপনার ব্লগে
১৭|
২১ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৫
তারছেড়া লিমন বলেছেন: অসম্ভব সুন্দর কিছু তথ্যজানলাম ভাই,,,,,,,,,,,,,,,++++++++++++++++++++++++++++++++++++++++
২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:২৬
অদ্বিতীয়া আমি বলেছেন: থ্যাংকস পড়ার জন্য
ভাই না আপু হবে
১৮|
২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫০
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ আপু.........................ভূল ধরীএ দেআর জননো........
১৯|
২২ শে ডিসেম্বর, ২০১২ রাত ১১:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আগেই পড়েছিলাম। ভাল লেগেছিল।
২৩ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৪১
অদ্বিতীয়া আমি বলেছেন: স্বর্ণা অনেক থ্যাংকস
![]()
খুশি হলাম ভাল লেগেছিল তাই জেনে
২০|
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৪
প্রিন্স হেক্টর বলেছেন: স্যালুট হার
২৫ শে ডিসেম্বর, ২০১২ রাত ৩:৪১
অদ্বিতীয়া আমি বলেছেন:
পড়ার জন্য থ্যাংকস
২১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার পোষ্ট +
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ,পড়ার জন্য , প্লাসের জন্য ।
২২|
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
চুক্কা বাঙ্গী বলেছেন: একজন নারী হিসেবে লায়লা যা করেছেন নিঃসন্দেহে সাহসিকতার। যা তাকে ফিলিস্তিনিদের কাছে পরিণীত করেছে হিরোতে আর পশ্চিমা বিশ্বের কাছে ভিলেন।++++
অসাধারন লাগলো পড়ে। অনেক ধন্যবাদ।
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৩
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ চুক্কা বাঙ্গী , পোস্টটা পড়ার জন্য , প্লাসের জন্য ।
ভাল লাগছে জেনে ভাল লাগল ।
ব্লগে স্বাগতম এবং শুভকামনা
২৩|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২
রাইসুল নয়ন বলেছেন: জানতাম না !!
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন: নতুন কোন কিছু জানানো সব সময়ই আনন্দের
অনেক ধন্যবাদ ,পড়ার জন্য
২৪|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
খেয়া ঘাট বলেছেন: পৃথিবীর সব মুক্তিকামি, স্বাধীনতাকামি বিপ্লবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪
অদ্বিতীয়া আমি বলেছেন: ........ তাদের প্রতি শ্রদ্ধা
পড়ার জন্য অনেক ধন্যবাদ
২৫|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
খেয়া ঘাট বলেছেন: পৃথিবীর সব মুক্তিকামি, স্বাধীনতাকামি বিপ্লবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
২৬|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ২:১৬
আহসান ০০১ বলেছেন: খুব ভাল লাগসে, এমন পোস্ট আর দরকার যাতে নতুন কিছু জানা যায়
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
অদ্বিতীয়া আমি বলেছেন: ধন্যবাদ ভাইয়া আপনাকে , পুরানো পোস্ট পড়ার জন্য
নতুন কিছু জানাতে পেরে আমারও ভাল লাগল ।
২৭|
০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৮
মনিরা সুলতানা বলেছেন: পোস্ট এ ভাললাগা ![]()
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ মনিরা আপু ।
২৮|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০০
রুপ।ই বলেছেন: ভালো লিখেছেন।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
অদ্বিতীয়া আমি বলেছেন: ধন্যবাদ রুপাই । পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য ।
২৯|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩
কালীদাস বলেছেন: জানতাম না লায়লার কথা, চরম দুঃসাহসী মহিলা
থ্যাংকস পোস্টের জন্য ![]()
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
অদ্বিতীয়া আমি বলেছেন: উনার দুঃসাহসী ব্যাক্তিত্ব , সত্যি ই মুগ্ধ করা , সেজন্য ই পোস্ট টা লিখেছিলাম ।
অনেক ধন্যবাদ কালীদাস ভাইয়া , আপনার মত ব্লগারের কমেন্ট সত্যি আনন্দ দায়ক।
৩০|
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯
রেজওয়ান তানিম বলেছেন: ভাল লাগল জেনে
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
অদ্বিতীয়া আমি বলেছেন: আমারও ভাল লাগল নতুন কিছু জানাতে পেরে ।
পড়ার জন্য ও কমেন্ট করার জন্য অনেক থ্যাংকস এবং কৃতজ্ঞতা আপনাকে , কবি ভাইয়া ।
৩১|
০৬ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
গিড়ীবাজ বলেছেন: ভাল লাগল। অমন লায়লা খালেদ ঘরে ঘরে জন্ম হোক।
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক থ্যাংকস , গিড়ীবাজ , পড়ার জন্য ।
সবারই মাতৃভূমির প্রতি এমন ভালবাসা থাকুক ।
৩২|
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
মৃত্যুঞ্জয় বলেছেন: অসাম হইছে
২১ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
অদ্বিতীয়া আমি বলেছেন:
অনেক থ্যাংকস কমেন্টের জন্য । ব্লগে ওয়েলকাম ।
৩৩|
৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫০
মাহমুদ০০৭ বলেছেন: স্যালুট লায়লা খালেদ ।
০৮ ই জুন, ২০১৩ রাত ৯:১৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য । আমার ব্লগে স্বাগতম ।
৩৪|
০৯ ই জুন, ২০১৩ রাত ৯:৫০
তুষার আহাসান বলেছেন: পোস্টে ১৬ তম ভাল লাগা।
১০ ই জুন, ২০১৩ রাত ১২:১৩
অদ্বিতীয়া আমি বলেছেন: পোস্ট পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
আমার ব্লগে স্বাগতম ।
৩৫|
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
রোহান খান বলেছেন: ফিলিস্তিনিদের সাথেই ৭ টা বছর কাটিয়েদিলাম, ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যা বেশী, ওদের আচরনের কারনেই ওরা এতটা বিপদগ্রস্থ্য।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৬
অদ্বিতীয়া আমি বলেছেন: আমি পেপারে ফিলিস্তিনিদের উদ্বাস্তু দের সম্পর্কে যেসব পড়েছি , তাতে অবশ্য ওদের প্রতি সিম্পেথি মনে হত । ওরা খারাপ কিনা জানিনা , তবে ওদের নিজ দেশের স্বাধীনতা বিষয়ে , ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ এসব বিষয়ে আগে নিউজ দেখতাম পেপারে ......এই লেখায় যে বিষয়বস্তু সেটাও স্বাধীনতা বিষয়ক ।
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য ।
৩৬|
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
রিফাত হোসেন বলেছেন: হুম.. সাহসী , তথ্য পূর্ণ পোষ্ট হিসেবে প্লাস কিন্তু এইভাবে সাধারন মানুষকে জিম্মি করে মুক্তিপন নেওয়া কেমন জানি কাপুরুষতার পরিচয় বহন করে মনে হয় ।
এদের জন্য আমরা সাধারন মুসলিমরা পদে পদে সীমাহীন সমস্যায় আছি । আমি নিজে দুবাই এ ৩ বার .!! হ্যাঁ ৩ বার হেনস্থা এবং কন্ট্রোল এ ছিলাম । তথাপি আমি মুসলিম দ্বাড়াই হেনস্থার স্বীকার !কই যাই । ....
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৭
অদ্বিতীয়া আমি বলেছেন: ঠিকি বলছেন , এমন সহিংস ব্যাপার মুসলিমদের ইমেজের জন্য ক্ষতি কর । তবে সাধারন মানুষকে জিম্মি করলেও নিরাপত্তার ব্যাপারে PFLP এর সদস্যরা বেশ সচেতন ছিল মনে হয় , আর ব্যাপারটা তাদের স্বাধীনতা সংগ্রামের অংশ ।
যদিও আসলেই ভয়ানক বিপদের ব্যাপার ।মানুষ গুলো মারাও যেতে পারত ।
ব্লগে আসার জন্য ধন্যবাদ ।
৩৭|
১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
খাটাস বলেছেন: অনেকদিন পর চোখে পড়ল। এমন একজন নারীর কথা পড়ে অনেক ভাল লাগল। পোষ্টে প্লাস।
১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৫
অদ্বিতীয়া আমি বলেছেন: পুরানো পোস্টে কমেন্ট পেয়ে খুব ভাল লাগলো , খাটাস ভাই ।
প্লাসের জন্য অনেক ধন্যবাদ । আমার ব্লগে আসার জন্য ও অনেক ধন্যবাদ ।
৩৮|
১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৫
সোহাগ সকাল বলেছেন: সরাসরি প্রিয়তে।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৯
অদ্বিতীয়া আমি বলেছেন: অ্যাঁ বলেন কি ! পোস্ট টা যখন দিয়েছিলাম তখন কেউ কমেন্ট করেনি ,ভেবেছিলাম পচা পোস্ট হয়েছে ।এখন ও এই পুরানো পোস্টে কেউ কমেন্ট করলে ভাল লাগে ।
অনেক অনেক ধন্যবাদ সোহাগ ভাই । আপনি অনেক সুন্দর আঁকেন ।
৩৯|
২৩ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮
আছিফুর রহমান বলেছেন: প্রতিক্ষায় রইলাম একজন বাংলাদেশী লায়লার
২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১০
অদ্বিতীয়া আমি বলেছেন: হুম , এমন দায়িত্ববান দেশপ্রেমিক কাউকে যদি আমাদের দেশ পেত তাহলে তো ভালই হত ।
আপনাকে অনেক ধন্যবাদ এই পুরানো পোস্টটা পড়ার জন্য ।
৪০|
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৫
বেলা শেষে বলেছেন: ...that ime Laila was a Super hit of the world.....
your description capacity is also super to us....
I have to Respect & Salam to you....
Please, please write more & more ......
Up to next new writing....
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ , পড়ার জন্য ।
৪১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২১
ক্লান্ত তীর্থ বলেছেন: ভালো লাগলো ![]()
+++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১২
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন
৪২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: প্রচন্ড সাহসী ছিলেন তিনি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০
অদ্বিতীয়া আমি বলেছেন: বিপ্লবীদের সাহসী হতে হয় !
অনেক ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য ।
৪৩|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
হেইয়া !
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন:
হ্যালো মুন
৪৪|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪২
নাছির84 বলেছেন: লায়লা খালিদকে নতুন করে জানলাম। ভাল পোষ্ট।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭
অদ্বিতীয়া আমি বলেছেন: অশেষ ধন্যবাদ জানবেন ভাইয়া , এত আগের পোস্টটা পড়ার জন্য
৪৫|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পরিকল্পনা ছিল বিমানের কন্ট্রোল নিয়ে সোজা দামেস্কের দিকে যাওয়া।কিন্তু ছোট বেলায় হাইফা থেকে চলে আসলেও জন্মভুমির প্রতি তার ভালবাসা কমে যায়নি, নিয়ন্ত্রন নিয়ে লায়লা পাইলট কে নির্দেশ দেন, বাধ্য করেন হাইফা তে যেতে, নিজের মাতৃভূমি যাতে দেখতে পারেন।
লেখাটা যতই পড়তে থাকলাম , ততই মুগ্ধ হলাম দেশের প্রতি লায়লার ভালোবাসা দেখে। তার সম্পর্কে জানানোর জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
অদ্বিতীয়া আমি বলেছেন: এ ধরনের গল্প সে যে দেশেরই হোক সেটা মুগ্ধতা জাগায় , মাতৃভূমির প্রতি যে প্রত্যেক টা মানুষের জন্মগত ঋণ রয়েছে সেটা ভোলার নয় ।
আপনি পড়েছেন , জেনে ভাল লাগল । অনেক ধন্যবাদ তনিমা আপু , ব্লগে আসার জন্য ।
৪৬|
০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৩৭
শান্তির দেবদূত বলেছেন: দারুন একটা লেখা। এ ব্যাপারে কিছুই জানা ছিল না; অনেক ধন্যবাদ। আপনার দেওয়া ইউকি লিংকে দেখলাম উনি এখন জর্ডানে আছেন। বিপ্লবি এই নারীর জন্য অনেক শুভকামনা রইল।
০৫ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৫
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক ধন্যবাদ দেবদূত ভাইয়া । আপনাকে ব্লগে দেখে ভাল লাগল ।
মনে পড়ে গেল অনেক আগে আপনার বিবাহ নামা , আপনাদের নাটক দেখার গল্প পড়ে খুব ভাল লেগেছিল ।
আপনি নিয়মিত লিখেছেন আনন্দের ব্যাপার । আপনার লেখায় কখনও মন্তব্য করা হয়নি বটে , সত্যি লজ্জার ব্যাপার ।নতুন লেখা একটু সময় করে পড়ে ফেলব ।
অনেক ধন্যবাদ জানবেন ভাইয়া, ভাল থাকবেন সবসময় ।
৪৭|
১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯
ইফতেখার ভূইয়া বলেছেন: বিমান হাইজ্যাকিং এর সাথে দেশপ্রেমের কোন সম্পর্ক খুঁজে পাচ্ছিনা। এটাকে আমি বিপ্লবী না বলে টেরোরিজম বলবো। হাইজ্যাকিং না করে ইসরায়েলি কোন ট্যাঙ্ক ধ্বংস করতে পারলে তাকে বিদ্রোহী বলা যেত।
প্যালেস্টাইনের জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে অামি সচেনত এবং বিষয়টাকে সবসময়ই বেশ গুরুত্বসহকারে দেখি। ইসরায়েল কর্তৃক জোর পূর্বক ভূমি অধিগ্রহণ এবং ১৯৬৭ এর বর্ডার এগ্রিমেন্ট না মানা সবকিছুই ইসরায়েলের অন্যায় আর অবিচারের প্রতীক। কিন্তু অন্য দেশের বিমান হ্যাইজ্যাক করে, জার্মানিতে ইসরায়েলের অলিম্পিক খেলোয়াড় হত্যা করে প্যালেস্টাইনের প্রকৃত স্বাধীনতা আসবেনা, এটা ফ্যাক্ট।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের সালে লায়লার কোন তুলনা চলেনা। মতিউর সাহেব পশ্চিম পাকিস্তানের বিমান নিয়ে পূর্ব পাকিস্তান আসতে চাচ্ছিলেন, তাকে বীর বলা হচ্ছে কারণ তিনি শত্রু পক্ষের বিরুদ্ধে ছিলেন, কিন্তু লায়লার ক্ষেত্রে কিভাবে ইসরায়েলের ক্ষতি হলো বোধগম্য নয়।
আপাত দৃষ্টিতে আমার কাছে সে একজন টেরোরিস্ট।
৪৮|
২০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২৩
অদ্বিতীয়া আমি বলেছেন: আপনি কিছুটা ঠিক বলেছেন । বিপ্লব আর টেরোরিজম এই দুটোর পার্থক্য আছে বৈকি । নিরপরাধ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা ঠিক নয় , এবং পুরো ব্যাপারটা রিস্কি ।
তবে পরিপূর্ণ ভাবে আপনার সাথে একমত হতে পারলাম না ।প্যালেস্টাইনের স্বাধীনতার দাবী খুব শকিং ভাবেই সে দিতে পেরেছে । একজন নারী হিসেবে এবং বিপ্লবী হিসেবে বার্তাটা খুবই জোরাল ছিল ।
এবং বন্দী মুক্তি করার জন্য সফল , লায়লার মুক্তি বিনিময় হিসেবেও হাইজ্যাকিং সফল ।কোন ধরণের ক্রাশ ল্যান্ডিং ও ঘটেনি । আশা করি এখন বুঝতে পেরেছেন PFLP এর মোটিভ । কেন সে একজন বিপ্লবী আইকন ।
তাই তাকে টেরোরিস্ট বলব না । সাধারন মানুষকে জিম্মি করেছে ঠিকিই , তাদের নিরাপত্তাও দেখেছে ।
মতিউর রহমান আর লায়লার হাইজ্যাকিং ভিন্ন প্রেক্ষাপট । শুধু মাত্র হাইজ্যাকিং এই ব্যাপারটাই মিল ।
PFLP এর যে কোন কার্যক্রম স্বাধীনতা পক্ষের কার্যক্রম , বা তার দাবী হিসেবেই গন্য করা হয় । ইসরায়েল , আমেরিকা এই শক্তিশালী জোট এদের বিপক্ষে যে কোন শকিং কোন কার্যক্রম করাই তাদের সফলতা ।
দুঃখিত যে উত্তর দেবার বাটন দেখা যাচ্ছে না ।
৪৯|
২১ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৪
মিছবাহ পাটওয়ারী বলেছেন: স্যালুট বোন লায়লা। সুন্দর পোস্ট দেয়ার জন্য অদ্বিতীয়া আমিকে ধন্যবাদ।
৫০|
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১১
অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মিছবাহ পাটওয়ারী ।
কেন যেন এই পোস্টের উত্তর দেবার বাটন দেখা যাচ্ছে না ।
৫১|
২৮ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২
না পারভীন বলেছেন: জানলাম লায়লা খালিদকে । অনুপ্রাণিত হলাম , একজন নারী হয়েও তাঁর অসীম সাহসিকতা দেখে ।
এমন একটি পোস্ট দেখলেও বহুদূর এগিয়ে যাওয়া যায় ।
ধন্যবাদ অদ্বিতীয়া আপুনি ।
৫২|
২৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
শুঁটকি মাছ বলেছেন: এত অসাধারণ একজন নারীর কথা জানাই হত না যদি আপনার পোস্টে না আসতাম। অনেক ধন্যবাদ আপনাকে আপু এরকম একটা ব্যাপার নিয়ে লেখার জন্য।
৫৩|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২২
অদ্বিতীয়া আমি বলেছেন: @পারভীন আপু , আমি খুব খুব স্যরি ।
আপনি যে কমেন্ট করেছেন , আমি সেটা দেখতে পাইনি । এই পোস্ট এর আমি কোন নোটিফিকেশন পাইনা । আর উত্তর দেয়ার বাটন ও গায়েব ।
অনেক অনেক ধন্যবাদ আপু , এত আগের একটা পোস্ট পড়ার জন্য । আপনি কেমন আছেন আপু ? আপনার মন খারাপ ভালো হয়েছে ?
৫৪|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৩১
অদ্বিতীয়া আমি বলেছেন: @ শুঁটকি মাছ , এককোটি ধন্যবাদ আপু , ব্লগে আসার জন্য । এত আগের একটা পোস্ট পড়ার জন্য ।
আমি কিছু দিন ধরে আপনার নতুন গল্প গুলো পড়ছি , এখনও শেষ করতে পারিনি ।একটা গল্প এখনো পড়া হয়নি । আজকে পড়ে ফেলব ।
উত্তর দেয়ার বাটন দেখা যাচ্ছে না , তাই এভাবে উত্তর দিতে হল ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২২
সাদাসিধা মানুষ বলেছেন: প্রচন্ড সাহসী ও একজন মেধাবী মানুষ ছিলেন তিনি।
সুন্দর করে লিখেছেন আপনি। ভাল লাগল।