| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অর্থহীন লেখক
কারো ভাল লাগুক বা না লাগুক । আমার কথা আমি বলবই, আমার মনের ভাব আমি প্রকাশ করবই !
"দক্ষিণের জানালা দিয়ে আসা বাতাসটা এত মায়াবী কেন ?"
এ প্রশ্নের উত্তর আজ পাই কোথা ? কারণ যা আমার কাছে মায়াবী, তা অন্যের কাছে মায়াবী না হওয়াটাই স্বাভাবিক । বৈচিত্রতা মানবমনের সৌন্দর্য । তবু নিরন্তর এ প্রশ্নের উত্তর খুঁজে যাই । জানি, হয়ত কোনোদিনই এ প্রশ্নের সন্ধান পাব না । তবু বলি ভালো লাগে, বসন্তের এই দক্ষিণা বাতাস ।
উপরের কথাটি বলার সারমর্ম হচ্ছে যে, মানুষের প্রকৃত ভাললাগার কোন কারণ থাকে না । মানুষ কোন এক অজানা কারণেই কোনো কিছু পছন্দ করে । আর এই ভালো-লাগা থেকেই একসময় ভালবাসার সৃষ্টি হয় । ভালবাসাটা কোন এক অজ্ঞাত কারণেই হয় ।
অনেকেই বলে থাকে যে, প্রথম দেখায় ভালবাসার সৃষ্টি হয় । কিন্তু প্রথম দেখায় আসলে ভালো-লাগার সৃষ্টি হয় । মানুষ যেটাকে Love at first sight বা 'প্রথম দেখায় ভালবাসা' বলে থাকে, আমার মতে সেটা প্রকৃত অর্থে 'মোহ' ।
হঠাৎ করে এমন বিশ্লেষণধর্মী হলাম কেন?? আসলে মাথার উপরে যখন পড়াশুনার চাপ বেশি থাকে, তখন মন একটু মুক্তি পাবার আশায় অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ভাবতে ভালবাসে ।
২|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
আরজু পনি বলেছেন:
উমহু, মানতে পারলাম না। প্রকৃত ভালোলাগার মধ্যে অবশ্যই কোন না কোন কারণ নিহিত থাকে।
২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১
অর্থহীন লেখক বলেছেন: অবশ্যই কোন না কোন কারণ নিহিত থাকে, তবে সেটা অজানা কারণ । ![]()
৩|
১৩ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
লেখোয়াড় বলেছেন:
????
২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২
অর্থহীন লেখক বলেছেন: । । । ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:২২
স্বপনবাজ বলেছেন: ঠিক বলেছেন ! সব কিছু অজানা কারনেই হয় !