নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দো-শ্বাস জয় হোক আমাদের জীবন আর মরণ যেনো বিনম্র শ্রদ্ধায় ঘুমন্ত হোক আর ভালবাসার সুগন্ধী বাতাস উড়ন্ত বাক এভাবেই কোন মাটির ঠিকানায় উঁচু পথের সরগম;

আলমগীর সরকার লিটন

সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আলমগীর সরকার লিটন › বিস্তারিত পোস্টঃ

একটা দেওয়াল গাঁথ

১২ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩১


একটা দেওয়াল গাঁথ.. দেওয়াল
কুৎসিত ভাবনার পাথারে
দৃষ্টি ভঙ্গির অন্তরে অন্তরে
একটা দেওয়াল গাঁথ.. দেওয়াল।
ও কুৎসিত তোমার, বোধ শক্তি শূন্য
দৃষ্টি ভঙ্গি কতটা রেখেছ অন্ধ
হাজার প্রশ্নের মুখোমুখি কেমনে তুমি
এভাবেই পার কুৎসিত পাড়ার কুৎসি
নিত্য সময়ে করছ রক্তক্ষরণ
কে দেখে কে দেখে করতে বারন
বলো নয়ত নিয়তির ঘটন
সহ্যের আলো আধারে মরণ
নিত্য সময়ে করছ রক্তক্ষরণ
এভাবেই হতে পার কুৎসিত পাড়ার কুৎসি;
একটা দেওয়াল গাঁথ.. দেওয়াল।

১২-৭-২৬

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:১৩

সুলাইমান হোসেন বলেছেন: দেওয়াল মজবুত করে গাঁথেন লিটন দা।যেন ভেঙে না যায়।রাজমিস্ত্রী লাগলে বইলেন! ;)

২| ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:১৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সময় থামে না আমাদের রক্তক্ষরণ দেখতে,
এগিয়ে চলে তার শীতল, উদাসীন গতিতে।
অন্ধকারে কাঁদি আমরা, একটুখানি থামো,
নিয়তি কেড়ে নেয় আমাদের যৌবনের সব দামও।
সিনেমার নায়ক আসে না জোয়ার থামাতে,
দুর্বলদের আর কোথাও নেই আশ্রয় লুকাতে।
শিখি নেই তীব্র আলোর মাঝে হেঁটে যেতে,
নিজেদেরই হতাশার ধুলোয় দমবন্ধ হয়ে মরতে।
অন্ধকার স্তব্ধ, আলো বড়ই মুখর,
ক্ষতগুলোকে জড়িয়ে রাখি যেমন কাফনের চাদর।
মৃত্যু কখনো সুন্দর আকাশের অপেক্ষা করেনা,
নীরবে এসে নিয়ে যায়, কোনো প্রশ্নই আর শুধায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.