নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকাশ অনেক বড়....

আকাশের নীলিমায় দেখেছিলাম তোমায়... আজও মনের ক্যানভাসে তোমার দেখা পাই . . .

অর্থহীন লেখক

কারো ভাল লাগুক বা না লাগুক । আমার কথা আমি বলবই, আমার মনের ভাব আমি প্রকাশ করবই !

অর্থহীন লেখক › বিস্তারিত পোস্টঃ

ভাবনালোক-২

১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৯

ভবিষ্যতের কথা কে বলতে পারে !

চোখের সামনে যা সুনিশ্চিত হিসেবে দেখতে পাই,

হঠাৎ তা যেন কুজ্ঝটিকার মত মিলিয়ে যায় ।



সম্মুখে দাঁড়িয়ে থাকা পথটি কখন যে ঝাপসা হয়ে যাবে, তা কেউ জানে না । প্রিয়ার মুখের হাসিতে অনেকেই আকৃষ্ট হয়ে জগতের সমস্ত নিয়মকে ভঙ্গ করতে পরোয়া করে না । কিন্তু সেই প্রিয়ার মুখের হাসিও যে কখন রহস্যময় হয়ে উঠবে, তা কি সে জানে ?



ভালবাসার কুঁড়েঘর যে কখন এক দমকা হাওয়ার ধাক্কায় উড়ে যাবে, কখন পড়ন্ত বিকেলে একাকীত্বকে বন্ধু হিসেবে পাওয়া যাবে, কখন যে জীবনের রৌদ্রোজ্জ্বল দুপুরেই রাত্রির কালো ছায়া এসে পড়বে - তা সুনিশ্চিতভাবে বলা হয়ত কখনোই সম্ভব নয় ।



আমি সকালের স্নিগ্ধতা উপভোগ করতে চাই, দুপুরের কড়া রোদের তীব্রতা অনুভব করতে চাই, গোধূলী লগনের মাধুর্য উপলব্ধি করতে চাই , নিঝুম রাত্রির গভীরতায় মগ্ন থাকতে চাই । জীবন হোক সুন্দর, স্বাভাবিক ও নির্মল ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কথামালা প্রিয়ায় প্রতিক্ষায়
জাল বুনে স্বপ্নেরা বৈশাখী আলেয়ায়
শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.