| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার আগে যেই ঘোষনা দিয়ে ছিল এখনো তাদের কথায় তারা অটল আছে শুধু মাত্র কথাগুল একটু ঘুরিয়ে বলেছে। সরকার এখনো আমাদের ন্যায্য দাবি দুটো মেনে নেয়নি।
সরকারের এই ঘোষনার ফলে আন্দোলনরত অনেক শিক...্ষার্থীর মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, অনেকেই ভাবছে সরকার হয়ত আমাদের দাবী মেনে নিয়েছে, না সরকার কোন দাবি মানেনি।...
আমাদের নিহত ভাইদের কসম আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করব না।
আমাদের দাবি সহকারী ইঞ্জিনিয়ার হয়ার দাবি, সহকারী ইঞ্জিনিয়ারের সহকারী হয়ার দাবি না।
প্রিয় ভাই ও বোনেরা ষড়যন্ত্রকারীরা আমাদের এই আন্দোলনকে বানচাল করার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করছে, আপনারা সকলে সাবধানে থাকবেন, সকলে তিক্ষন দৃষ্টি রাখবেন তাদের কোন সাজানো ফাদে যেন আমাদের এই আন্দোলন থেমে না যায়।
সরকার ভেবেছে ডিপ্লোমা শিক্ষার্থীরা বোকা, একটু ঘুরিয়ে কথা বললে হয়ত তারা বুঝবে না। আমি সেই সকল কুচক্রীদের সাবধান করে দিয়ে বলতে চাই আপনারা আমাদের বোকা ভাববেন না। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই এদেশে চাকা ঘুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শ্রমে তাদের কাজের ফলে।
আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গণ একদিন নিজ নিজ কর্মস্থলে কাজ না করলে দেশ অচল হয়ে পড়বে, দেশ স্থবির হয়ে যাবে।
দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
শামীম হোসাইন, ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট, ফুড টেকনোলজি, ৮ ম
পর্ব।
Click This Link
২|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৭
নামহীন একজন বলেছেন: ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজ বিএসসি ইঞ্জিনিয়াররা করতে পারবে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারদের কাজ কি ডিপ্লোমারা করতে পারবে ? আর ডিপ্লোমারা যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে বিএসসিদের চিফ ইঞ্জিনিয়ার করা হোক।
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
প্রতিবাদী আদনান বলেছেন: আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর বিএসসি ইঞ্জিনিয়ার এর পার্থক্য বুঝে তারপর মন্তব্য করুন। ধন্যবাদ
৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৬
নিরব বাংলাদেশী বলেছেন: যদি ডিপ্লোমা = ২ বছর = সহকারী ইন্জিনিয়ার
ডিপ্লোমা+২ = ৪ বছর = ইন্জিনিয়ার
ডিপ্লোমা+৮ = ৬ বছর = মহা ইন্জিনিয়ার???
কয়দিন পর নার্স ওয়ার্ড বয় এসে বলবে আমাদের সহকারী ডাক্তার বলা হোক না হলে কিন্তু বুইঝেন। পলিটেকনিকদের জন্য তো ডুয়েট আছে সেটার যৌক্তিকতা কি? কেউ নিজেকে ছোট মনে করে অন্যকে বড় ভাবলে তো সেটা তারই সমস্যা।
৫|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
অনেকের মধ্যে একজন বলেছেন: আচ্ছা ডিপ্লোমারা আগে যে পজিশনে ছিল সেটাতে কি সমস্যার কারনে তাদের মান কমাতে হলো? দোষ তো সরকারের।
৬|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২২
প্রতিবাদী আদনান বলেছেন: আপনারা এইচ এস সি সহ বিএসসি করতে কত বছর সময় লাগে?
৭|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩
প্রতিবাদী আদনান বলেছেন: অনেকের মধ্যে একজন@ জি ভাই সরকারেরি দোষ
৮|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩
অনেকের মধ্যে একজন বলেছেন: আগে যে মান লছিল সেটা করে দিলেই তো হয়। এত তেনা জড়ানোর কি আছে?
৯|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২
প্রতিবাদী আদনান বলেছেন: এটা সরকার জানে
১০|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
ধানের চাষী বলেছেন: এইচএসসি সহ বিএসসি করতে কয় বছর লাগে তা হিসাব না করে পড়ালেখার লেভেল হিসাব করেন।
এইচএসসির বিজ্ঞান এর বইগুলা আর অনার্স এর সিলেবাস এক নজর দেখে পোস্ট দিয়েন।
১১|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৫
দুষ্টু ছোড়া বলেছেন: কোন কাজই ছোট না, যেমন বাসের হেলপার ছাড়া ড্রাইভার ভালোভাবে গাড়ী চালাতে পারে না।
তাই বাসের হেলপারদেরও ড্রাইভার-এর মর্যাদা দেয়া উচিত। শিঘ্রই রাজপথে তাদের আন্দোলন দেখতে চাই।
১২|
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৯
অনেকের মধ্যে একজন বলেছেন: গাধা গুলা শুধু এইচ এস সির সাথে তুলনা দিচ্ছে কেন বুঝলাম না। এইচ এস সি হচ্ছে জেনারেল লাইন আর ডিপ্লোমা হচ্ছে ইনজিনিয়ারং লাইন। এটার সাথে ওটা আলাদা।
আর আপনাদের বকৃতা অনার্স আর এইচ এস সির তুলনায় ডিপ্লোমাদের বই গুলা সহজ। সহজ এজন্য কি করে সমাধান করতে হবে? মান কমিয়ে দিয়ে? যত্ত সব মুর্খ জাতির ধারনা এসব। কেন সিলেবাস টা বড় করে দিলেই তো হয়। এবং ডিপ্লোমাদের পড়াশোনার মান আরো উন্নত করে দিলেই তো হয়। যত্ত সব বলদের দল ফেনারেল লাইনের স্টুডেন্ট গুলা। আর এসব বলদের মত লোকরা দেশ চালাই বলেই দেশ টা রশার তলে।
১৩|
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১০
অনেকের মধ্যে একজন বলেছেন: আরে বলদের দল বাংলাদেশ হচ্ছে গরিব দেশ এটা বুজিস না কেন? সবার তোদের মত বছরের পর বছর পড়ার খমতা নাই। তোদের মত গার্ল ফ্রেন্ড নিয়ে সময় নষ্ট করার মত সময় সবার নাই। আর ডিপ্লোমাতে ভর্তি হওয়ার মূল কারন অল্প সময়ে যেন এক্টা চাক্রি পাওয়া যায় তাই।
আর বড় কথা বি এস সি ইনজিনিয়ার রা যে চাক্রি 40 হাজার টাকার বেতন ছাড়া করে না সে কাজ ডিপ্লোমা রা 15-25 হাজার টাকাতে করে। বাংলাদেশের বেতন দেয়ার তো সামর্থ নাই তার উপর আবার পার্ফেক্ট ইনজিনিয়ার চাস। বেক্কল জাতি।
১৪|
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১১
অনেকের মধ্যে একজন বলেছেন: আরে বলদের দল বাংলাদেশ হচ্ছে গরিব দেশ এটা বুজিস না কেন? সবার তোদের মত বছরের পর বছর পড়ার খমতা নাই। তোদের মত গার্ল ফ্রেন্ড নিয়ে সময় নষ্ট করার মত সময় সবার নাই। আর ডিপ্লোমাতে ভর্তি হওয়ার মূল কারন অল্প সময়ে যেন এক্টা চাক্রি পাওয়া যায় তাই।
আর বড় কথা বি এস সি ইনজিনিয়ার রা যে চাক্রি 40 হাজার টাকার বেতন ছাড়া করে না সে কাজ ডিপ্লোমা রা 15-25 হাজার টাকাতে করে। বাংলাদেশের বেতন দেয়ার তো সামর্থ নাই তার উপর আবার পার্ফেক্ট ইনজিনিয়ার চাস। বেক্কল জাতি।
১৫|
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬
ডাসট ইন দা উইনড বলেছেন: আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার জানা শোনার মধ্যে অনেক সীমাবব্ধতা ছিলো......প্রকৌশলী বা ইনজিনিয়ার বলতে আমি বুয়েট/বি আই টি/ রুয়েট/ কুয়েট/ চুয়েট থেকে বের হওয়া মেধাবী ছেলে মেয়েদেরকেই বুঝতাম.........
বর্তমানে পলিটেকনিক ছাত্রদের আন্দোলন আর ভাংচুর দেখে উৎসুক হয়ে তাদের দাবী দাওয়া গুলো দেখলাম......আমার সেখানেও কোন আপত্তি নেই......দাবী যৌক্তিক হলে অবশ্যই তা আজ হোক কাল হোক মেনে নেয়া হবে, আমার আপত্তি অন্য যায়গাতে.....
ব্লগে বেশ কিছু লিখাতে দেখতে পাচ্ছি পলিটেকনিক/ডিপ্লোমা স্টুডেন্টরা তাদের নিজেদেরকে বি এস সি দের সমকক্ষ বা কাছাকাছি দাবী করতে চাচ্ছেন, এও বলছেন যে বি এস সি রা তাদের কে ছাড়া অচল.....দেশ তাদেরকে ছাড়া অচল ইত্যাদি কথাবার্তা......এসব বলতে গিয়ে "এসি রুমে বসে হুকুম দেবার" মত প্রসংগও দেখতে পেলাম.......
ব্যবহার, লিখন রীতি, উপমার ব্যবহার আর বাচনভংগী দেখেই বুঝা যায় কেন কেউ কেউ বসেন এসি রুমে, আর কেন সেই রুমের টয়লেট বসানোর জন্য রাজমিস্ত্রীর পেছনে দাড়িয়ে থাকেন....
একটা কথা জানা থাকা উচিৎ সবারই, ঘোড়ার কাজ যেমন গাধা দিয়ে হয়না, বি এস সি র পরিপুরক হিসাবে কোনভাবেই পলি/ডিপ কারিগর দিয়ে হবেনা.....ঘোড়ার কাজ তেজী ঘোড়াকেই করতে হবে.......
আমার নিজের কর্মজীবনের অর্জন থেকেই বলছি......
বিমানের ককপিটে একজন ফ্লাইট ইনজিনিয়ার থাকেন......
পোষাকে, বয়সে, বেতনের দিক দিয়ে পাইলটের চেয়ে কোন ভাবেই তার অবদানকে আলাদা করার উপায় নেই, তথাপি তাকে সহকারী বৈমানিক বলার কোন সুযোগ নেই.....
তাহলে মেডিকেল গুলোতে ওয়ার্ডবয় / নার্স দের কে সহকারি চিকিৎসক, কলেজের ল্যাব সহকারীদেরকে সহকারী অধ্যাপক, সচিবালয়ের কেরানীদের কে সহকারী সচিব, মন্ত্রীর পি এস কে সহকারী মন্ত্রী বলতে হবে......
ডিপ/পলি ভাইদের কে পরিশেষে একটা কথা বলবো,
আপনারা কাজ না করলেও, বি এস সি রা আপনাদের কাজ করে দিয়ে দেশ সচল রাখবে, তারা না থাকলে আপনারা কি সেই কাজ করতে পারবেন ?
১৬|
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৫
হেডস্যার বলেছেন:
সব ছাগল পাগল আইসা কমেন্ট করা শুরু করে...বুঝুক আর না বুঝুক
১৭|
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৮
ইমরান হক সজীব বলেছেন: বি এস সির সহকারী দাবিটা যৌক্তিক মনে হচ্ছে না আমার কাছে ।
১৮|
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬
সজিব ইসলাম বলেছেন: অনেকের মন্তব্য পড়ে মনে হল এখানে কিছু জ্ঞানপাপী আছে যারা বি এস সি এবং ডিপ্লোমাদেরকে নিয়ে বিবেদ সৃস্টি করতে চাচ্ছেন (কর্মক্ষেত্রেও তাই)। কিন্তু আপনাদের বুঝা উচিত বি এস সি ইঞ্জিনিয়ারা সব সময় তদের সেই মর্যদা এবং সন্মান পেয়ে আসছে বা পাবে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা আছে তাদের অবস্থানে তারাতো উনাদের সন্মান চাচ্ছে না বা তারা চাবেও না। তারা ছাচ্ছে তাদের দেয় সন্মান উপ -সহকারী প্রকোশলী (Sub-Asst. Engineer) এই পদটা নিশ্চয় বি এস সি ইঞ্জিনিয়াররা চান না? ভাইরে কাউকে দেয় সন্মান ফিরিয়ে নিলে তার বা তাদের কেমন লাগে তারাই বুঝে। কোন ভেল্কিতে না ভুলে তাদের উছিত আন্দোলনের মধ্যমে দাবী আদায় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ত্যাগ না করা। এটা মান ইজ্জত ও সন্মানের প্রশ্ন।
১৯|
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৭
অনেকের মধ্যে একজন বলেছেন: @ডাসট ইন দা উইনড নিজের কোন কোম্পানি আছে আপনার? যদি থেকে থাকে তাহলে সেখানে 50 বা 100 বা 200 জন ডিপ্লোমা ইনজিনিয়ার যারা 15-30 হাজার টাকা বেতনে কাজ করতো তাদেরকে বার করে দিয়ে 40-90 হাজার টাকা বেতন দিয়ে বিএসসি ইনজিনিয়ার রাখেন তাহলে বুঝতে পারবেন ডিপ্লোমা ইনজিনিয়ার রা দেশের জন্য কি যোগ্যতা বহন করে। আর আপিনি যদি কোন কোম্পানি বা ইন্ডাস্ট্রির মালিক না হোন তাইলে না বুঝে এখানে লেদাতে এসেন না। অই আমাদের ব্যাবহার খারাপ আর আপনার ব্যবহার ভাল দাবি করছেন? অই মিয়া আমরা টয়লেট মিস্তিরির পিছে কাজ করি?
আপনার মেধা জানা গেছে। বি এস সি দের আজ পর্যন্ত আপনি ইনজিনিয়ার বলে জান্তেন? আর আমরা বানের জলে ভেসে আসছি? ডিপ্লোমা ইনজিনিয়ার রা ইনজিনিয়ার না হলে পলিটেকনিক কি ইয়ারকি করার জন্যে সরকার অনুমদন দিয়েছে? ছাগু ফাইটার কোথাকার
২০|
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৮
অনেকের মধ্যে একজন বলেছেন: আর বাংলাদেশ থেকে পড়াশুনা করে কে কত বড় বাপের বেটা হয় দেখা আছে। বিডি থেকে ডাক্তারি পাশ করে আমেরিকাতে তার মূল্য শুন্য সেটা জানা আছে আপনার? বিডি ডাক্তারদের নতুন করে সেখানে আবার পরীক্ষা দিতে হয়। আর সব থেকে মজার ব্যাপার সেখানে ডাক্তারি পাশ করতে যেয়ে 10-20 বার পর্যন্ত ফেল করে। তার পরে টেনে টুনে পাশ করে। হাহাহাহ লল
তাই কার যোগ্যতা কতটুকু দয়া করে বুঝাতে আসবেন না। বাংলাদেশের শিক্ষাদান ব্যাবস্থা ভাল না হলে আমাদের কি দোষ এখানে।
২১|
০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৪৬
অনেকের মধ্যে একজন বলেছেন: আমাদের ব্যাবহার খারাপ? কুকুরের মত আচরন করছেন আমাদের সাথে। আর এরপরও ভাল ব্যাবহার আসা করেন? হাহাহা লল। শুনেন ইট মারলে পাটকেল খেতে হয়। এটাই স্বাভাবিক। ব্যাবহার আপনাদের খারাপ আমাদের না।
২২|
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১০
প্রতিবাদী আদনান বলেছেন: অনেকের মধ্যে একজন@পাক্কা সম্মতি দিলাম ভাইজান
২৩|
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭
অনেকের মধ্যে একজন বলেছেন: @ ডাসট ইন দা উইনড
বাংলাদেশ থেকে যারা বি এস সি ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা তেজি ঘোড়া?
শুনেন আপনার গবর ভর্তি মাথাতে ঠুসে ভরে নেন... এরা ইঞ্জিনিয়ারিং এর কচুও জানেনা। কর্ম ক্ষেত্রে গিয়ে বলদের মত দাড়াই থাকে। কিছু বুঝতে পারে না। আর একটা কথা চিন্তা করে বইয়ে কি পড়ে আসলাম আর বাস্তবে এসব কি দেখতেছিরে বাবা
!! এরা যদি এতই তেজি ঘোড়া তাহলে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয় কেন বড় বড় কাজ করার জন্য?
আপনি কাজ করেন তো মনে হয় জুট মিলে তাই আপনার জানা নাই। বড় বড় ইন্ডাস্ট্রি গুলাতে গিয়ে দুচোখ দিয়ে দেখে আসবেন তারা তাদের ইকুইপমেন্ট ইন্সটল এবং মেজর সমস্যা সমধানের জন্য চীন, মালশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনিয়ারদের হায়ার করে নিয়ে আসে। কেন নিয়ে আসে? কারন বাংলাদেশের ইঞ্জিনিয়ার রা তেজি ঘোডা তো তাই। তাই নই কি? যত্ত সব আবুল। আপনার কি মনে বাংলাদেশ থেকে যারা ডাক্তারি পাশ করে এরাও বিশাল বড় ডাক্তার? বাংলাদেশের ডাক্তাররা একটি রুগির কি রোগ হয়েছে সেটাই ভাল ভাবে সনাক্ত করতে পারেনা।
গ্যাসের সমস্যা হলে এপিন্ডি সাইড বলে অপারেশন করে।
বাংলাদেশ থেকে চিকিৎসা করতে করতে রেজাল্ট না পেয়ে অনেকে বিদেশে পাড়ি জমাই। দিয়ে সেখানে ডাক্তারদের দেখিয়ে যেটা দেখতে পাওয়া যায় তিনি এতদিন ভুল চিকিৎসার উপর ছিলেন। তার রোগ একটা আর বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসা করছিল আরেকটার। তার বিদেশে সঠিক চিকিৎসা পেয়ে সুস্ত হয়ে ফিরে আসে। এমন অসংখ্য রুগি আছে। আর জর হলে নাপা সবাই দিতে পারে। এই জন্য ডাক্তার হওয়া লাগেনা... তাই আমাদের যোগ্যতা নিয়ে ভাবার আগে নিজেদের যোগ্যতা দাড়িপাল্লাতে আগে মেপে নিবেন...
আচ্ছা একটা জিনিস বুঝলাম না আপনারা জেনারেলের স্টুডেন্ট রা ইঞ্জিনিয়ারের কি বুঝেন যে এখানে মন্তব্য করতে আসছেন? যে বিষয়ে জ্ঞান যার নাই সে বিষয়ে পন্ডিতি করা গর্ধবের কাজ বলে আমি মনে করি...
২৪|
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৪
অনেকের মধ্যে একজন বলেছেন: @দি সুফি এটাই চির সত্য। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাদ দিয়ে বি এস সি ইঞ্জিনিয়ারদের দিয়ে সব কাজ করানোর মত টাকা আছে তো আপনাদের? টাকা থাকতে পারে কিন্তু কলজা নাই। তাহলে একটা কোম্পানিকে মাসিক কি পরিমান বেতন গুন্তে হবে একবার হিসাব করে নিয়েন।
২৫|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১০:৫১
ভালোবাসি তোমাকেই আমি বলেছেন: অনেকের মধ্যে একজন বলেছেন: আর বাংলাদেশ থেকে পড়াশুনা করে কে কত বড় বাপের বেটা হয় দেখা আছে। বিডি থেকে ডাক্তারি পাশ করে আমেরিকাতে তার মূল্য শুন্য সেটা জানা আছে আপনার? বিডি ডাক্তারদের নতুন করে সেখানে আবার পরীক্ষা দিতে হয়। আর সব থেকে মজার ব্যাপার সেখানে ডাক্তারি পাশ করতে যেয়ে 10-20 বার পর্যন্ত ফেল করে। তার পরে টেনে টুনে পাশ করে
অনেকের মধ্যে একজন বলেছেন: @ ডাসট ইন দা উইনড
বাংলাদেশ থেকে যারা বি এস সি ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা তেজি ঘোড়া?
শুনেন আপনার গবর ভর্তি মাথাতে ঠুসে ভরে নেন... এরা ইঞ্জিনিয়ারিং এর কচুও জানেনা। কর্ম ক্ষেত্রে গিয়ে বলদের মত দাড়াই থাকে। কিছু বুঝতে পারে না। আর একটা কথা চিন্তা করে বইয়ে কি পড়ে আসলাম আর বাস্তবে এসব কি দেখতেছিরে বাবাB:-)
মুখ সামলে কথা বলবেন।
প্রকৃতপক্ষে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দের প্রায় সবাই থা্র্ড ক্লাস স্টুডেন্ট।
২৬|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:১২
প্রতিবাদী আদনান বলেছেন: ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যদি থা্র্ড ক্লাস স্টুডেন্ট হয় তাহলে আপনারা ক্লাস ছাড়া স্টুডেন্ট
২৭|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:০৫
অনেকের মধ্যে একজন বলেছেন: @ ভালোবাসি তোমাকেই আমি : ও আপনাদের ট্রু টা বল্লে আপনাদের অনুভুতিতে তেব্র আঘাত লাগে আর আমাদের যখন বলবেন সেটা আমাদের মেনে নিতে আ হবে? হাহাহা অনুভুতি শুধু আপনাদেরই আছে আমাদের নাই। আর বাংলাদেশের শিক্ষাদান ব্যাবস্থা মার্কা মারা তাই আমরা এবং আপনারা আন্তর্জাতিক বাজারে থার্ড ক্লাস স্টুডেন্ট এটা তো মানছি... তবে হ্যা ডিফারেন্ট হাতে গোনা কয়েকটা আছে। এটা আপনাদের মধ্যে যেমন আছে তেমনি আমাদের ডিপ্লোমাদের মধ্যেও আছে। খারাপ ছাত্র আপনাদের মধ্যেও আছে কিন্তু আমরা কখনো গায়ে পড়ে বলতে যায়না সেটা যেটা আপনারা করে থাকেন। ভাল খারাপ মিলেই সব কিছু হয়। যত্ত সব মেধাহিন হুহ
আর দ্বিতীয় কমন্টে আরো কিছু ছিল যেটা আপনি কপি পেস্ট করেন নি এস্কেপ করেছেন লল। ;P ![]()
২৮|
০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
দি সুফি বলেছেন: অনেকের মধ্যে একজন বলেছেন: @দি সুফি এটাই চির সত্য। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বাদ দিয়ে বি এস সি ইঞ্জিনিয়ারদের দিয়ে সব কাজ করানোর মত টাকা আছে তো আপনাদের? টাকা থাকতে পারে কিন্তু কলজা নাই। তাহলে একটা কোম্পানিকে মাসিক কি পরিমান বেতন গুন্তে হবে একবার হিসাব করে নিয়েন।
একটু মাথা খাটিয়ে মন্তব্য করুন। আমি আপনার সবগুলো মন্তব্য পড়ে দেখিনি। শুধুমাত্র আমাকে করাটাই পড়েছি।
ব্যাপারটা কে কত টাকা খরচ করল, সেটার না। ব্যাপারটা দরকারিতার।
একটা হাসপাতালে ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়, ক্লিনার - সবার দরকার আছে।
এখন আপনি যদি বলেন, সকল নার্সদেরকে বাদ দিয়ে ডাক্তার নিয়োগ করা হোক, তাহলে সেটা ডাক্তারদের মেধার অপচয় ছাড়া অন্য কিছু হবে না।
ঠিক এই রকমই একটা সাজেশন আপনি আপনার মন্তব্যে করেছেন!
২৯|
০২ রা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২
ফারহান আহমেদ বলেছেন: অনেকের মধ্যে একজন আর পচাঁ না বাবা
দুর্গন্ধতা
পর এ থা কতে পার বি না
৩০|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
অনেকের মধ্যে একজন বলেছেন: এদেশের পোলাপান কি খেয়ে বড় হয় আল্লাহ পাকই জানে, শুধু একটার সাথে আরেক্টার তুলনা করতে চাই আর নিজের মুর্খতা প্রকাশ করে। যাই হোক এতুই যখন বুঝে গেছেন আপনি তাহলে মাতালের মত ভুল বকছেন কেন? ডিপ্লোমা রা তো sub asst engineer'ই থাকতে চাইছে। এই সাধারন জিনিস্টা আপনাদের ভেলুতে ঢুকছেনা কেন? আর তারা তো থেমে থাকেনা পড়া শুনা ঠিক চালিয়ে যায়। তারাও বি এস সি কমপ্লিট করে।
আর সব থেকে বড় কথা ৮ ক্লাস পাস করে যদি বাংলাদেশের সরকার হওয়া যায় তাহলে এস এস সি + আরো চার বছর ডিপ্লোমা পড়ে সামান্য ইনজিনিয়ার হওয়া যাবেনা?
প্লিজ ব্রো ইউ কিপ ইউর ব্রেইন ইন ইউর নি(হাটু)। এন্ড প্লিজ লাগে ডু নট শেয়ার ইউর নি'স ব্রেন টু আস নেক্সট টাইম।
৩১|
০২ রা অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৪
অনেকের মধ্যে একজন বলেছেন: ইনজিনিয়ারিং লাইনে আপনি যেটাকে ওয়ার্ড বয় বা আরো নিম্নতার সাথে তুলনা করছেন সে কাজ কারা করে জানেন? টেনে টুনে এইচ এস সি পাশ যারা করে তারা। সো কিপ ইউর মাউথ শাট বাই ইউজিং এ জিপার।
৩২|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:১২
অনেকের মধ্যে একজন বলেছেন: @সুফি আপনিও এক্টু মাথা খাটিয়ে বুঝে দেখুন। এখানে কথা হচ্ছে ইনজিনিয়ার এবং সহকারি ইনজিনিয়ারদের নিয়ে। এখানে দারওয়ান, পিয়োন, সুইপারদের টেনে আনছেন কেন? আপনি ডাক্তার দিয়ে উদাহরন দিলেন যেটা আপনার ভুল। কারন একজন ডাক্তারের কাজ কখনই অন্য কাওকে দিয়ে করানো হইনা। কারন এখানে এক্টা মানুষের জীবন মরন জড়িত থাকে। তাই সেখানে কোন প্রকার রিস্ক নেয়া হয়না।
আর এখানে কোন এক ব্লগার দাবি করেছিল যে ডিপ্লোমাদের কাজ বি এস সি দের দিয়ে করাবে। যার প্রতিউত্তর হিসেবেই সেটা বলা হয়েছিল। এবং আপনাকেও বলা হয়েছে কারন আপনি এক ধাপ বেশী বুঝে ছিলেন। আর মন্তব্য করেছিলেন আমরা নাকি অহংকার করছি!!! একটা আন্দলনে অনেকেই অনেক কিছু বলে ফেলে যার এগেনস্টে অহংকার পতনের মূল এই কথাটা কাওকে বলে ঊঠতে শুনিনি আগে। তাই আর কি ![]()
৩৩|
০৩ রা অক্টোবর, ২০১৩ রাত ১২:২১
অনেকের মধ্যে একজন বলেছেন: @ sufi আপনার প্রথম মন্তব্যটা ছিল ইমোশনাল অত্যাচার। ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
দি সুফি বলেছেন: আপনারা ভুলে যাবেন না বাংলাদেশের সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার গণ একদিন নিজ নিজ কর্মস্থলে কাজ না করলে দেশ অচল হয়ে পড়বে, দেশ স্থবির হয়ে যাবে।
আপনিও ভুলে যাবেন না, অহংকারই পতনের মূল!