| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে গুজরাটের কসাই হিসাবেই পরিচিত। তার মত লাসের রাজনীতি আর কেউ করে নি। এই আন্দোলনে এক দুই হাজার লাশ ফেলে দেওয়া তার জন্য কোন ব্যাপারই ছিল না। কিন্তু সে পাশের দেশগুলা থেকে শিক্ষা নিয়েছে, অমিত শাহ সহ তার সার্কেলের লোকজনের উপদেশ শুনসে এবং লাশের রাজনীতি করতে দেয় নাই।
সে খুব ভাল করেই জানে যে ভারতে তার যথেষ্ট জনপ্রিয়তা আছে। তার পার্টি ৩ বার টানা ক্ষমতায় এসেছে এবং এই ক্ষমতায় আসার জন্য ডামি নির্বাচন করতে হয়নি, এক তরফা নির্বাচন করতে হয় নি, ৫% ভোট নিয়ে নির্বাচন করতে হয় নি। । ভোটের কারচুপির অভিযোগ আছে আর কারচুপি হইছে কিন্তু মোটাদাগে তার দল পাবলিকের মেজরিটি ভোটেই ক্ষমতায় গেছে।
সে কিন্তু চাইলেই তার ক্লোজ সার্কেলে তেলবাজ দিয়া ভইরা রাখতে পারত। ক্ষমতার কেন্দ্রে বসে ডিক্টেটরশিপ চালাতে পারত।
কিন্তু সে সেইটা করে নি। যোগ্য লোক রাখসে, এবং তাদের উপদেশ মত হিসাবে কাজও করে।
একজন ডিক্টেটর সর্বপ্রথম তার দুর্বলতা ভুলে যায়, মোদী তার দুর্বলতা ভুলে নাই বরং সেটা স্বীকার করে নিয়েছে। এবং এই জন্য এত কিছুর পরেও সে সফলভাবে গদিতে বসে আছে, পিছনের দরজা দিয়া হেলিকপ্টারে করে পালাতে হয় নি।
ফ্যাসিস্ট হবার পরেও শুধুমাত্র ডিক্টেটর হবার লোভটা সামলায়ে উঠতে পারলে আর নিজের পার্টির জনসমর্থন তোলার কাজটা করতে পারলেই ক্ষমতায় থেকে যাওয়া যায়। নিজেরে ঈশ্বর না মনে কইরা মানুষ মনে করলে, আশেপাশে তেলবাজ না রেখে কাজের উপদেশ দেওয়া মানুষ রাখলে বাইরের দেশের ডলার, রুপি, দিরহাম, দিনার, স্নাইপার, র' এজেন্ট, সিআইএ, মোসাদ, আইএসআই, এনজিও ইত্যাদি দিয়া লবাটাও হয় না।
মোদিরে দেখে অন্ততঃ বুঝার কথা যা দোষটা শেষমেশ আপনাদের আপারই ছিল। উপরে যা যা ভুল মোদী করতে পারত কিন্তু করেনাই, তার সবগুলাই আপনাদের আপা করসে, ইনফ্যাক্ট নিজের পার্টির জনসমর্থনের প্রতিও আস্থা না রাইখা ডামি নির্বাচন করাইছে। ফলে তিনি এবং তার মেজরিটি তেলবাজ চ্যালারা এখন ভারতে বা বিভিন্ন দেশে আরামে রিটায়ারমেন্টে আছেন। আর আপনাদের কিছু নেতা আর সব তৃণমূলের কর্মীরা মানবেতর জীবনযাপন করছেন, ঘরে ভাত নাই, কাজ নাই, ঘর থেকে বের হলেই মাইর খাওয়া লাগে নাহলে বেঘোরে খুন হয়ে যাওয়া লাগে।
এটাই রিয়েলিটি, রিয়েলিটি আপনারা মাইনে নেন।
Rommel Nicholas Gomes
©somewhere in net ltd.