| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের কথা ভেবে ঘুম আসে না ,
যারা ৭১ সাল থেকে প্রিয়স্বজন হারিয়ে বিনিদ্র
রাত কাটিয়ে যাচ্ছে ।
আজ থেকে তাদের বিনিদ্র রাতের সাথে যুক্ত হবে
আরো কিছু হতাশা আর অসহায়ত্বের চাপাকান্না ।
ঘুম আসে না ৭১ এর ধর্ষিত সেসব নারীদের কথা ভেবে,
যারা এখনো শুধু এই আশায় বেঁচে আছে
সেইসব নরপশুদের বিচার হবে।
আজ তাদের আশা ভেঙ্গে চুরমার গেছে ।
তাদের সান্তনা জানানোর ভাষা আমাদের নেই ।
কারন আমরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখিনি,
হ্যা, আমাদের মা বাবা আমাদের শেখায়নি
কিভাবে ক্ষুদিরামের মত অন্যায়ের সোপানে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় ।
সৃষ্টিকর্তা তো আমাদের প্রতিবাদ করার ভাষা , শক্তি দিয়েছেন ।
তবু কেন এই নীরবতা ।
সৃষ্টিকর্তার কাছে কি জবাব দেব আমরা ?
এসব ভেবে আর ঘুম আসে না ।। ![]()
![]()
![]()
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩
ChayapuruSH বলেছেন: সহমত ।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৭
খুব সাধারন একজন বলেছেন: লড়াই লড়াই লড়াই চাই
মুক্ত বাংলা দেখতে চাই।