| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
◕ অনন্তের চলচ্চিত্রে যুক্ত হলো নতুন চমক। তার নির্মিতব্য "মোস্ট ওয়েলকাম ২" তে অ্যাকশন দৃশ্য পরিচালনা করবেন হলিউডের প্রখ্যাত অ্যাকশন ডিরেক্টর "ক্লাইভ কার্টিস"। সম্প্রতি এ বিষয়ে কার্টিস চুক্তিবদ্ধ হয়েছেন।
◕ হলিউডের বিখ্যাত প্রযোজনা পরিবেশনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স, প্যারামাউন্ট, টুয়েন্টি সেঞ্চুরি ফক্স এবং জেমস বন্ড সিরিজের চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্য পরিচালনা করেন ক্লাইভ কার্টিস।
◕ ইংল্যান্ডের স্বনামধন্য প্রতিষ্ঠান আইসিএম গ্রুপের সহায়তায় অনন্তের মনসুন ফিল্মের সঙ্গে যুক্ত হলেন হলিউডের সেরা এই অ্যাকশন ডিরেক্টর।
◕ কার্টিসের নির্দেশনায় মে মাসে ইংল্যান্ডে ধারণ করা হবে "মোস্ট ওয়েলকাম ২" চলচ্চিত্রের বিগ চেইজিং দৃশ্যগুলো।
◕ অ্যাকশন দৃশ্যে ব্যবহার করা হবেঃ
✪ একটি সেভেন সিরিজের মার্সিডিজ,
✪ দুটি ল্যান্ড রোভার কার,
✪ দুটি ব্যাটম্যান টম্ব রাইডার হেলিকপ্টারসহ,
✪ অত্যাধুনিক এবং হলিউডের অ্যাকশন চলচ্চিত্রে ব্যবহার করা হয় এমন সব বাহন।
◕◕◕ দেশের চলচিত্রের সুদিন ফেরাবার জন্যে অনন্তের এই চেষ্টাকে আমরা কি ব্যর্থ করে দেব? তাই আসুন, অনন্তকে হেয় না করে তাকে সমর্থন দেই,
দেখবেন দেশের চলচিত্রের সুদিন একদিন আসবেই। ◕◕◕
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
ChayapuruSH বলেছেন: এই বদ অভ্যাসটা ত্যাগ করা উচিত অনন্ত'র ।
২|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
শান্ত কুটির বলেছেন: আমি মোস্টওয়েলকামের কিছু ট্রেলার আর মিউজিক ভিডিও দেখে খুবই মুগ্ধ হয়েছি। ছবির প্রিন্ট আর ক্যামেরা পজিশন গুলো আন্তর্জাতিক মানের। আপনার সাথে সহমত।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
ChayapuruSH বলেছেন: মোস্ট ওয়ান্টেড কিন্তু হিট হইছিল ।।
আরও ভাল কাজ দেখব অনন্ত 'র কাছ থেকে এই কামনা রইল ।।
৩|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮
মেফতাহুল সাগর বলেছেন: পরিবর্তন হবেই
অনন্তের সাথেই আছি।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬
ChayapuruSH বলেছেন: পরিবর্তন সেই দিন আর বেশি দূর নয় ।।
৪|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
এন ইউ এমিল বলেছেন: যারা অনন্তের ছোট ছোট ভুলগুলো এভোয়েড করতে না পেরে অনন্তকে হেয় করেচলেছে তাদের কে বলব "আপনারা ভাল কিছু করতে না পারেন যে ভাল কিছু করাছে তাকে দয়া করে পিছদিকে টেনে ধরবেন্না"
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
ChayapuruSH বলেছেন: সহমত ।
৫|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
এন ইউ এমিল বলেছেন: অনন্ত'র ছবিগুলোর অরিজিনাল প্রিন্টের ডিভিডি পাওয়া যায় না? ছুবিগুলো দেখার খুব ইচ্ছা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮
ChayapuruSH বলেছেন: আজিজ মার্কেট থেকে আমি স্পীড মুভির মাষ্টারপ্রিন্ট কিনছিলাম ১২০ টাকা দিয়া ।
বসুন্ধরাতেও পাইবেন ।।
৬|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭
দেশপ্রেমিক পোলা বলেছেন: অনন্তকে যতই পচানো হোক সে তার কাজে একাগ্রভাবে লেগে আছে। এটা খুবই প্রসংশনীয়। গল্প অতটা ভাল না হলেও তার ক্যামেরা, প্রিন্ট, স্পেশাল ইফেক্ট অবশ্যই প্রসংশার দাবিদার। বাংলা সিনেমায় এগুলো ছিলো না কখনো। অনন্ত বাংলা সিনেমার পরিবর্তন যে শুরু করেছে এতে কোন সন্দেহ নেই। যারা বাংলা সিনেমা দেখে নাক সিটকায় তারাই একদিন ফিরে আসবে অনন্ত এভাবে লেগে থাকলে। এগিয়ে যাও অনন্ত, সমর্থন রইলো। যারা অনন্তকে অপছন্দ করেন তারা তাকে উৎসাহ না দিলেও, পিছন থেকে টেনে ধরবেন না। বাঙ্গালী হয়ে ইংরেজি উচ্চরণ নিয়ে হাসাহাসি করবেন না। ইংরেজি পারা কোন ক্রেডিটের বিষয় না। দেশের জন্য কিছু করতে পারাটাই ক্রেডিটের।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
ChayapuruSH বলেছেন: দেশে যে এখনো দেশপ্রেমিক আছে
তার জ্বলন্ত উদাহরণ অনন্ত ।।
আপনি একমত ?
৭|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
মেটাল বলেছেন: একমত না । এমন কি অনন্তের মত এরগেন্ট লোকের সমর্থনে ও নাই । আগে আমাদের ভাল মানের মুভি বানানোর জন্য টাকা ছিল না , টেকনোলজি ছিল না । এখন অনন্তের মত কোটিপতিরা এগিয়ে আসছে । জিনিসটা ভালই । কিন্তু তার মুভির লোকেশান ভাল , ক্যামেরা ভাল । সব ঠিক আছে । কিন্তু লোকটি বাংলা ঠিক মত উচ্চারণ করতে পারে না । এক্টিং জানে না । অবাস্তব , আজাইরা জিনিস মুভিতে ভরা । থার্ড ক্লাস লেভেলের গান । একে যদি আমরা এই গুলাতেই সমর্থন করি , সারা জীবন এই গুলাই থাকবে । আর মানুষ হিসেবে সে কেমন , এইটা সবাই জানে । আমার কাছে ভাত খাওয়ার টাকা নাই । এখন কেউ যদি আমাকে পুরান , পচা , নষ্ট বিরিয়ানি খাইতে দেয় , আপনি খাইলেও আমি খাব না । পচা জিনিষ খাওয়ার চেয়ে , না খেয়ে থাকা আমার কাছে ভাল মনে হয় ।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭
ChayapuruSH বলেছেন: অনন্তকে এসব ব্যাপার লক্ষ রাখতে হবে ।
৮|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪
নেংটি ইদুর বলেছেন: সবই ঠিকাছে তবে নায়কটা অনন্ত নিজে না হলেই হয় ![]()
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
ChayapuruSH বলেছেন: হুম ।
ভাল দেইখা একটা নায়ক নিতে পারে ।
৯|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
সাইফ বারী বলেছেন: শুনেন ভাই উনি প্রোডিউসার হিসেবে হয়তো ভালো, কিন্ত কেন নিজে অভিনয় না জেনে ক্যামেরার সামনে আসে? আর উনাকে আগে সোজা সরল মনে করলেও ওনার কথা বার্তায় যথেস্ট অহংকার বোঝা যায়।
ওনাকে নিয়ে একটা লেখা লিখেছিলাম দেখতে পারেন।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ChayapuruSH বলেছেন: তার টাকাপয়সা অনেক বেশী ।
তাই অহংকার থাকাটাই স্বাভাবিক ।
১০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৮
প্রিন্স হেক্টর বলেছেন: তার চেষ্টা আছে। তবে স্বভাব বদলানো প্রয়োজন
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
ChayapuruSH বলেছেন: স্বভাব বদলানো প্রয়োজন
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
অপূর্ণ রায়হান বলেছেন: অনন্তের সাথে আছি , শুধু টক শো গুলাতে নিজের প্রশংসা নিজেই করলে দৃষ্টিকটু লাগে +++