| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
♞ভাইকিংদের ইতিবৃত্ত।♞
[প্রথম অংশ]
![]()
Ѽ ভাইকিংরা হচ্ছে প্রাচীনকালের বীর যোদ্ধা জাতি। অষ্টম থেকে একাদশ শতক পর্যন্ত পৃথিবীজুড়ে আধিপত্য ছিল ভাইকিং দের। প্রধানত
সমদ্র উপকূলবর্তি অঞ্চল গুলোতে এদের বিচরন ছিল। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে সহ স্কান্ডেভিয়ান অঞ্চল এর দেশ গুলোতে তাদের
রাজত্ব বিস্তৃত ছিল।
সমুদ্র অঞ্চলে ভাইকিংরা ছিল সাক্ষাৎ মৃত্যু দূত। তাদের ভয়ে থরথর করে কাপত জাহাজের নাবিকরা। সমুদ্রের জাহাজের মূল্যবান দ্রব্যাদি
লুট করে ভাইকিং জাতি প্রচুর অর্থ বিত্তের মালিক বনে গিয়েছিল।
পৃথিবীর উত্তর অঞ্চলে নিবাস ছিল বলে তাদের কে উত্তরের অসভ্য/বর্বর জাতি বলে ডাকা হত।
![]()
ভাইকিংরা অনেক দক্ষ নাবিক ছিল, তারা জাহাজ তৈরিতে পারদর্শী ছিল, কাঠমিস্ত্রি হিসেবে তারা অনেক দক্ষ ছিল এবং তারা ব্যাবসা
বানিজ্যেও ছিল অনেক সিদ্ধহস্ত।
ভাইকিংরা যে শুধুমাত্র যুদ্ধ , ব্যাবসা আর রাজ্য বৃদ্ধিতেই মগ্ন ছিল এমন নয়, তারা কিছু দ্বীপরাষ্ট্র আবিষ্কার করেছিল, তারা আইসল্যান্ড,
গ্রিনল্যান্ড এবং নিউফাউন্ডল্যান্ড আবিষ্কার করে।
✜ভাইকিংদের সমাজে মানুষের তিনটি শ্রেণী ছিল।
সেই তিনটি শ্রেণী হলঃ জমিদার, সাধারন মানুষ বা মুক্ত মানুষ এবং ক্রীতদাস ।
♜জমিদাররা ছোটছোট আকারের অঞ্চল শাসন করত ।
পরবর্তীতে জমিদারদের রাজত্ব বৃদ্ধি পায় এবং
১০৫০ সাল পর্যন্ত সুইডেন, নরওয়ে এবং ডেনমার্ক পর্যন্ত তাদের রাজত্ব ছিল।
♜সাধারন মানুষ বা মুক্ত মানুষ বলতে
সাধারন জমির মালিক,জেলে,কাঠমিস্ত্রি,জাহাজের কারিগর, যোদ্ধা এবং ব্যবসায়ীরা দেরকে
বোঝানো হয়েছে।
♜ভাইকিং সমাজে ক্রীতদাস হিসেবে অন্যদেশের হারিয়ে যাওয়া বা অপহরন করা মানুষদের
ব্যবহার করা হত।
![]()
Ѽ ভাইকিংদের বাড়িগুলো ছিল অনেক বৈচিত্র পূর্ণ,
সমুদ্রতীরবর্তী ঘন বনাঞ্চলে আবাস থাকার কারনে তারা কাঠ দিয়ে তাদের বাড়িঘর বানাতো।
সবগুলো বাড়ির মাঝে কেন্দ্রস্থল হিসেবে একটি ভবন রাখা থাকত।
এই ভবনটি কমপক্ষে ১০০ ফুট উচ্চতা বিশিষ্ট হত।
মজার ব্যাপার হচ্ছে অন্য সবগুলো বাড়ি এই ভবনটির সাথে জোড়া দেয়া থাকত।
একতলা ঘরগুলোর ছাদ থাকত ছনপাতার।
ঘাস আর মাটির মিশ্রণে ঘরের দেয়াল তৈরি করা হত।
তবে কিছু অঞ্চলে ভাইকিংদের পাথরের ভিত্তির উপর
ঘর তৈরি করতে দেখা গেছে।
Ѽভাইকিংদের ঘরগুলো অনেক প্রশস্ত আর খোলামেলা ছিল।
ভাইকিংরা যৌথ পরিবারে বসবাস করত।
ইতিহাস বলে দুই তিন প্রজন্মের ভাইকিং বংশধর একই
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৪
ChayapuruSH বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
ইউক্লিড রনি বলেছেন: Nice!