| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাষা শহীদদের স্মরণে ফর্মালিটি মিশ্রিত পুষ্পস্তবক অর্পণ করলেই বাংলা ভাষার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা শেষ হয়ে যায় না।
বাংলা ভাষাকে তুমি কতটুকু ভালবাসো কিংবা কতটুকু শ্রদ্ধা করো তা প্রকাশ পাবে তোমার প্রাত্যহিক জীবনে বাংলাভাষার ব্যবহারে।
আজকের এই মহান দিনে নিজের লেখা ছোট্ট একটা কবিতা শেয়ার করছি,
তুমি বাংলাদেশ
হৃদয় জুড়ে তুমি আছো অবিরাম বহমান,
তোমার ভাষায় জুড়ায় আমার দেহ-প্রাণ।
সবুজের বুকে রক্তলাল পতাকা তোমার
স্বাধীনতার স্মৃতি মনে পড়ে যায় বারবার।
তুমি আমার প্রাণের বাংলাদেশ,
সুজলা সুফলা রূপের নেই শেষ।
তুমি আমার হৃদয় দোলা দেয়া বাংলাদেশ,
প্রাণের স্পন্দনে মিশে থাকা স্বপ্ন অশেষ।
কত রূপের ভাণ্ডার ছড়িয়ে ছিটিয়ে আছে তোমার বুক জুড়ে,
গ্রাম-গঞ্জ, পথে-ঘাট, নদী-নালা, গাছ-পালা ভেসেছে রূপের তোড়ে।
তোমার আকাশ , তোমার বাতাস সবই যেন একান্ত চেনা,
তোমার বর্ণনা থাকে অচেনা কাছে এলে হয় রচনা।
তুমি আমার প্রাণের বাংলাদেশ,
সুজলা সুফলা রূপের নেই শেষ।
তুমি আমার হৃদয় দোলা দেয়া বাংলাদেশ,
প্রাণের স্পন্দনে মিশে থাকা স্বপ্ন অশেষ।
তোমার ভাষা বাংলায় গাই তোমার বন্দনা,
হাসি খুশি থাকি তাই অতি গাই গান আনমনা।
যিনি সৃজন করেছেন এমন এক সুন্দর এক দেশ,
সেই স্রষ্টার কাছে কৃতজ্ঞতার দেখিনা আমি তাই শেষ।
তুমি আমার প্রাণের বাংলাদেশ,
সুজলা সুফলা রূপের নেই শেষ।
তুমি আমার হৃদয় দোলা দেয়া বাংলাদেশ,
প্রাণের স্পন্দনে মিশে থাকা স্বপ্ন অশেষ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
ChayapuruSH বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।।
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬
আমরা তোমাদের ভুলব না বলেছেন: +++++++++++++++++++