| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশিষ্ট যুদ্ধাপরাধী আলবদর-আলসামস'র প্রধান কমান্ডার এবং রাজাকার বাহিনীর অন্যতম নীতিনির্ধারক ও বুদ্ধিজীবী হত্যার নীল নকশা প্রনয়ণ কারী মাওলানা মতিউর রহমান নিজামী ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ২০০৩ সালে অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথীর বক্তৃতায় বলেন, ''আলহামদুল্লিাহ আলহামদুল্লিাহ আমি যখন ঢাকায় আসছিলাম তখন আমার সংসার ছিলো একটি পলিথিন ব্যাগের মধ্যে সিমাবদ্ধ। আল্লাহর মেহেরবানীতে আজ আমার বাসা পরিবর্তন করতে ৭ টি ট্রাক প্রয়োজন হয়। এটাই আল্লাহর রহমাত ও কুদরত।
এসময়ে সে একাদিক হাদিস ও কোরআনের কয়েকটি আয়াত উল্লেখ করে।
নিজামী তখন কৃষিমন্ত্রী ছিলেন। আমি তখন কৃষি খাতের ওপর মাঝে মাঝে বিশেষ কিছু রিপোর্ট করার সুবাদে ওই মন্ত্রণালয়ের প্রায় সকল কর্মকর্তা আমাকে চিনতেন। ফার্মগেটের খামার বাড়িতে প্রায়ই যেতাম। একদিন আমরা দুইজন রিপোর্টার গবেষণা পরিচালকের রুমে বসা। পরিচালক সাহেব খুব উঁচু গলায় নিজামী সাহেবের সততার প্রসংসা করলেন। আমরা নিরবে শুনলাম। কারণ ওই সময়ে বাদপ্রতিবাদ করলে তথ্য পাওয়া যাবে না। এমনকি খামার বাড়িতে প্রবেশ নিষিদ্ধ করে দেবে। যাইহোক কিছু রেয়ার ডকুমেন্টস আমাকে দিলেন এবং তারমতো করে ব্যখ্যা দিলেন। আমি বল্লাম ভাই এগুলো আমার কাছে মজুদ আছে। কারণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আমাকে দিয়েছে। আপনি আমাকে নিজামী সাহেব যে প্রজেক্টগুলো পাস করছে ওই কাগজগুলো দিন। বিশেষ করে মসলা উন্নয়নের প্রকল্পের কাগজ দরকার। আর প্রধানমন্ত্রীর অফিস থেকে এবিষয়ে আমাকে রিপোর্ট করতে বলেছেন। একথা শোনার পরই দেখলাম লোকটির মাথায় আকাশ ভেঙ্গে পড়লো্। কারণ আমাকে কাগজ দেওয়ার পরই আমাকে জানতে হবে প্রকল্পের অগ্রগতি। এখাতটি মূলত একটি গুরুত্বপূর্ণ খাত। প্রতিবছর মসলা আমদানিতে শত শত কোটি ডলার বিদেশে চলে যায়। তাই ২০০২ সালে প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে এই প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হয় এবং প্রায় ১০০ কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়।
এরপর সঙ্গে থাকুন এবং দেখুন পরের পর্বে-
২|
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৪
শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: ভাইয়া আপনি কি ওই রোকন সম্মেলনে ছিলেন ????
৩|
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৬
নীল আকাশ ২০১৪ বলেছেন: নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। অধীর আগ্রহে তাকিয়ে রইলাম পরবর্তী কিস্তির অপেক্ষায়। তবে এই কিস্তিতে এরকম হতাশ না করলেও পারতেন।
৪|
১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:১৯
অহিদজামান বলেছেন: ধন্যবাদ সকলকে অান্তরিকতার সঙ্গে পড়ার জন্য। @ নীল আকাশ- অাপনি ঠিকই বলেছেন ওদের সম্পর্কে লিখলে শুধু নতুন ইতিহাস নয় অনেক অজানা রহস্য বেড়িয়ে আসবে। যা হবে খুবই ভয়ঙ্কর। @ শরীফ মাহমুদ - হ্যাঁ ভাই আমি ওই সম্মেলনের ওপেন সেশনে ছিলাম। যেহেতু সে তখন কৃষিমন্ত্রী। ওারা নিউজ ছাপানোর জন্য পাগল পাড়া। অনেক রিপোর্টারই ছিল। @ আল শাহরিয়ার - যমের দুয়ারে কনগ্রাচুলেশন জানানোর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:২৭
আল-শাহ্রিয়ার বলেছেন: সত্যি অসাধারন প্লট। কনগ্রাচুলেশন।