| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাচা(বাড়ির সম্পর্কে) গোসল করতে গেছে,চাচি রান্না ঘরে আর চাচাতো ভাইটা কি যেন করতেছে। এমন সময় ওদের বাসায় গিয়ে দরজায় ঘণ্টা বাজলাম। কাজিনটা দৌড়ে এসে দরজা খুলে দেখল আমি,কিছু বলার আগেই আমি বললেন,
'এই রাকিব আমি তোমাকে ৪২০ টাকা দেব, যদি তুমি ১০ বার কান ধরে উঠবস কর।’
বলা যায় বুদ্ধিমান ছেলে,অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করল, প্রতিবার উঠবসে ৪২ টাকা!
যাহ-তাহ কথা?
শেষ হলেই আমি বললাম
- "আমি ভাবছিলাম তুই উঠবস করবিনা।নাহলে আমিতো ২০টাকার কথাই বলতাম।
-এত কথা বুঝিনা, আমার ৪২০টাকা আমাকে বুজাইয়া দাও।
-৫০টাকা দিই? ১০বারের জন্যতো ৪২০টাকা বেশি হয়ে যায় না?
-একটাকাও কম হবে না, অনেক কষ্ট হয়েছে।
-বোজলাম-বোজলাম,কম নিভি না,লহ তোর ৪২০ টাকা,আমি যাই,খেলার মাঠে দেখা হবে।
এরই মাঝে ওতো গাইতে লাগলো, " কি আনন্দ আকাশে-বাতাসে,আহ কি আনন্দ আকাশে বাতাসে"
দেখতেই বুঝা যাচ্চে ও আজ বিষণ খুশী।
কিছুক্ষণ পর কাকা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, -‘কে ছিল দরজায়?’
-‘জিহাদ’, ।
‘-ও,টাকাটা কই?
-কিসের টাকা?
-আর তোর কাকাতো(আমার আব্বু) বলছে জিহাদকে দিয়ে ধানের ৪২০টাকা পাঠাইবে।দেয়, জমিতে সার দিতে হবে।
কাজিনের মনের অবস্থাটা কাজিনই ভাল জানে.......
#প্রথম ব্লগ,পাঠকের পরামর্শ/সমালোচনা একান্তই কাম্য
২|
১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৫
আল আমিন জিহাদ বলেছেন: ধন্যবাদ, মতামত দেওয়ার জন্য
৩|
১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৯
শায়মা বলেছেন: হাহা মজার!
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৩
নাসের গ্যাং ০০৭ বলেছেন: সুন্দর পোস্ট।