| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাসমিমা ইসলাম প্রতিভা
আমি খুঁজে বেড়াচ্ছি নিজেকে!
প্রিয় অহং,
এক গুচ্ছ কাঠগোলাপ তোমার জন্য। যে মন খারাপ করে গ্রিলে থুতনি এলিয়ে বসে আছো। হিবিজিবি চিন্তায় মস্তিষ্কটাকে ভরিয়ে ফেলছো। হ্যাঁ এই সবগুলো তোমার জন্যই!
একটা কানে গুজে নিতে পারো। হাতটা দেখি, হাতে যদি পরো মন্দ লাগবে না কিন্তু । আসো মাথায় পড়িয়ে রাজকন্যা বানিয়ে দেই। যার পুরো ফুলের রাজ্যে রাজত্ব। জানো,
কিছু কিছু মানুষ থাকে যারা নিজেকে কি মনে করে তা আমার বোঝার বাইরে ।
মানুষ মাত্রই গিরগিটি । সামনে কিছু আর পিছনে আরও কিছু ।স্বার্থের শহরে অস্তিত্বও আজও মৃতকল্পের বেশে, কোনো খরস্রোতার শান্ত তীর আমায় করেছে একা। পাতাঝরা পথে তদন্ত হেঁটেছে দূরবর্তিনী দেশে, ধূসর কুয়াশা নিমেষে কেড়েছে পথের সীমারেখা। রাতের আঁধারে ফিসফিস স্বরে কালো মুখোশের বাণী, প্রতি বসন্তে আয়নারা খোঁজে পরাজিত মুখখানি ৷কিসব উল্টো পালটা বলছি দেখো।আচ্ছা ছাড়ো তো এসব।
আচ্ছা কি রঙের ফুল পছন্দ তোমার? সাদা? নীল? নাকি অন্য কিছু? তোমার প্রিয় রঙের জামাটা যদি পরো কেমন হয়? চোখে হালকা কাজল দিলে। হ্যাঁ জানি তুমি কাজল পরতে পারো না, তবুও নিজের জন্য একটু বৃথা চেষ্টাই না হয় করলে। কোটর বন্দি আলতা আছে? আলতা? দিলে না হয় পায়ে একটু। ওই যে হালকা নকশার পায়েলখানা ওইটা নিয়ে এসো। পায়ে জড়িয়ে ফেলো। দেখো কি সুন্দর মানিয়েছে।
রেশমি চুড়ি থাকলে পরতে পারো। থাক বাদ দাও। ওতো সাজও সাজতে হবে না। চুল গুলো একটু ঠিক করে নাও। আচ্ছা বাধতে হবে না।
দেখি আয়নার সামনে দাঁড়াও। দেখো নিজেকে । মন খারাপ কি আছে এখনও? কোথায় গেলো? এএএই হাসবে না একদম। থাক হাসো তোমার হাসিও সুন্দর । কেমন মুক্ত ঝরে। তুমি তো ফুলের মতোনই সুন্দর বোকা। ফুলকে যে উষ্কখুষ্ক মানায় না। খুব হাসিতে মাতিয়ে রাখবে নিজেকে। তুমি খুউউব ভালো থেকো।আর চলতি পথে অনেক কিছুই না আমাদের দৃষ্টিগোচর হয়।হয়তো সবকিছু দেখেও না দেখার মতো এড়িয়ে চলো।তবে মাঝেমধ্যে ফুল দেখলে থমকে দাড়াবে।কারণ ফুল হলো ভালোলাগার জিনিস।আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ফুল পছন্দ করে না।ফুল দেখলে মন খারাপ চলে যায়।
শব্দ আজ এলোমেলো, ছন্দ হয়েছে বিমুখ, নিভছে বুঝি কল্পনার আলো, কলমের খুব অসুখ।
কলমকে ভালোবেসে লেখালিখি শুরু করেছিলাম। কিন্তু কদিনই দেখছি আমার ছন্দের শহরে খরা লেগেছে। লিখতে গেলেই শব্দগুলো যেন আমার সাথে আড়ি করে দিচ্ছে।
০৪ ঠা মার্চ, ২০২৪ রাত ১০:২৩
তাসমিমা ইসলাম প্রতিভা বলেছেন: ধন্যবাদ।আপনার মন্তব্যের সাথে একমত পোষণ করছি।
২|
০৫ ই মার্চ, ২০২৪ সকাল ১১:০২
নতুন নকিব বলেছেন:
স্বাগত। ব্লগের সময়গুলো অনেক সুন্দর হোক।
০৫ ই মার্চ, ২০২৪ রাত ১১:২৯
তাসমিমা ইসলাম প্রতিভা বলেছেন: ধন্যবাদ।পাশে থাকবেন ভাইয়া।ব্লগে নতুন আর বয়সে,ধ্যানে-জ্ঞানে আপনাদের তুলনায় অনেক ছোট আমি।ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবেন ভাইয়া।আর লিখায় কোন ভুল দেখলে ধরিয়ে দেবেন,আমি শুধরে নেবো।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২৪ দুপুর ১:২৬
মিথমেকার বলেছেন: কাঠগোলাপ ফুলটাকে কেন জানি ফেমিনিস্ট ফুল মনে হয়, অন্যান্য ফুলের মত নয় বেশ কষ্ঠ সহিষ্ণু ফুল। ঘ্রাণটাও দারুণ!
ব্লগে স্বাগতম!