নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাগতম!জীবনের জটিল রঙবিচ্ছেদ আমি খোঁজ করি কাব্যিক রূপে। শব্দের মাধ্যমে জীবনের সত্য ও সৌন্দর্য প্রকাশ করতে ভালোবাসি।

তাসমিমা ইসলাম প্রতিভা

আমি খুঁজে বেড়াচ্ছি নিজেকে!

তাসমিমা ইসলাম প্রতিভা › বিস্তারিত পোস্টঃ

ট্রু ফ্যাক্ট

০৬ ই মার্চ, ২০২৪ সকাল ১০:০১

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট এর বিয়ে সমাচারঃ
আমি এখন পর্যন্ত এটাকে তাদের পারিবারিক অনুষ্ঠান বলে বিশ্বাস করি না। আগামী এক বছরের মধ্যে তারা এই খরচের ১০০ গুন উঠিয়ে নিবে।
আর যেসব টেক জায়ান্ট এর মালিক ও সিইও উপস্থিত হয়েছিল তাদের সাথে আম্বানির ব্যবসা শুরু হলে অবাক হবার কিছু নাই। আপনি জাস্ট কল্পনা করেন এটা যে, আপনি ফেসবুক, মাইক্রোসফট, লুই ভুটন, ট্রাম্প ইনকরপোরেশন, টাটা গ্রুপ, আদানি গ্রুপ, ইলন মাস্কের ইত্যাদি ইত্যাদি কোম্পানির সাথে ব্যবসা করতে চান, এবং এদের সাথে বিজনেস মিটিং করতে চান। কিভাবে করবেন?
হা হা হা জ্বি এটাই তার পলিসি। সবাইকে এক জায়গায় আনা হলো। গল্প গুজব হলো, নিজের অবস্থান ও সক্ষমতা জানান দেয়া হলো। এটা একটা কর্পোরেট প্রোফাইল প্রেজেন্টেশন ছাড়া আর কিছুই না।
আর উনাকে আমি সেই সাথে উদার বলতে পারি এই ভেবে যে উনার প্রোগাম এর বিষয়কে উপজীব্য করে অনেক ইউটিউব, ফেসবুক পেজ, টিভি চ্যানেল এর ভিউ বেড়েছে এবং বেশ কিছু ডলার কামিয়েছে। লোকটা ব্যবসা বুঝে রে ভাই।
দিনশেষে ব্যবসায়ী হিসেবে অত্যন্ত সফল।
আর জীবনে যিনি আম্বানি গ্রুপের নাম শুনেনি তিনিও এখন আম্বানি গ্রুপ কে চিনেন ও তার প্রোডাক্ট সম্পকে খোঁজ নিবেন। এর চাইতে বড় বিজ্ঞাপন কি হতে পারে!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.