| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাসমিমা ইসলাম প্রতিভা
আমি খুঁজে বেড়াচ্ছি নিজেকে!
ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে ইউনিভার্সিটি অফ লুইসভিলে কিছু সং্খ্যক বুয়েটিয়ান সহ অন্যান্য ছাত্রদের মানববন্ধন। 
বুয়েটে ছাত্ররাজনীতি এতদিন বন্ধ ছিল আমি এটা কখনোই বিশ্বাস করি নাই আর করবও না৷ বলতে পারেন প্রকাশ্যে ছাত্ররাজনীতি বন্ধ ছিল কিন্তু 'অন্য' রাজনীতি গোপনীয়তার সঙ্গে জম্পেশ চলমান ছিল। বুয়েটের যারা আজ বুয়েটের ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলছে, আওয়ামীলীগ সরকার ক্ষমতা হারালে তারাই সেখানে তাদের লোক দিয়ে একদিনে প্রকাশ্যে ঘাটি বানাবে। অন্যসব রাজনীতি আজীবন ১০০% বন্ধ করার দায়িত্ব যদি কেউ নিতে পারে তারপর বুয়েটকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হোক। এটা মনে হয় না কেউ পারবে। কারণ নিজেকে অরাজনৈতিক দাবি করা বহু ক্যারেক্টার এ পর্যন্ত আমি দেখেছি তারা গোপনে ঠিকই অন্য রাজনীতি চর্চা করছে। এই চিত্র সব জায়গায়। তবে কিছু ছাত্র আছে যারা সব ধরণের রাজনীতির বাইরে। কোনো রাজনীতিই তাদের পছন্দের নয়। এটা যে খুব বেশি তা নয়।সর্বোপরি এসব কিছু বন্ধ হোক।
রাজনীতি মুক্ত শিক্ষাংগন চাই, খুনি মুক্ত ,সকল ধরনের রাজনীতি মুক্ত বুয়েট চাই। যে রাজনীতি মানুষকে দানব বানায়, সে রাজনীতি বুয়েট সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ হোক। শিক্ষার্থীরা চাইলে পড়াশুনা শেষ করে রাজনীতি করতে পারে, কিন্তু বুয়েটে পড়ার সময় নো পলিটিক্স, বুয়েটের ছাত্র ছাত্রীদের অধিকাংশ যখন ছাত্র রাজনীতির বিপক্ষে তখন বুয়েটের উপর আদালতের এরকম হস্তক্ষেপ কাম্য নয়, এরকম নানা দাবিদাওয়া নিয়ে চলমান আন্দোলনে অনুজদের সাথে সংহতি প্রকাশ করা হয়।
©somewhere in net ltd.