| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গৃহযুদ্ধের হুমকি দিয়ে জামায়াত-শিবিরের কর্মীরা ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বেশ কিছু ফ্যান পেজে নাশকতার আহ্বান জানিয়ে তারা এই উগ্র মন্তব্য করছে। এমনকি প্রয়োজনে তারা শহীদ হতেও প্রস্তুত বলে বিভিন্ন কমেন্টে উল্লেখ করছে!
রাজধানীর শাহবাগে বিভিন্ন সংঘঠন ও তারুণ্যের প্রতিবাদ চলে আসছে এবং যার দেখা-দেখি দেশের বিভিন্ন স্থানের মত চট্রগ্রামের জামাল খান এর প্রেস ক্লাবের সামনে এমনই একটি প্রতিবাদ আয়োজন কে ঘিরে ফেসবুকে শিবিরের ফ্যান পেইজ খ্যাত “ভিশন ২০২১” এ হুমকি দিয়ে লিখেছে- “আজ নাকি চট্টগ্রামেও প্রেস ক্লাবের সামনে শাহবাগের মত দুষ্টামী কর্মসূচী করা হবে? কেউ কি তাদের বলবেন তারা যেন তাদের দুষ্টামী কর্মসূচীর আগে একদম কাছেই প্যারেড ময়দানটা একটু দেখে যায়! আমি নিশ্চিত, প্যারেড ময়দান দেখার পর তাদের দুষ্টামী কর্মসূচী পানশে হয়ে যাবে”।
জানা যায়, প্যারেড ময়দানটি শিবিরের অন্যতম আস্তানা। এখান থেকে শিবিরের যে কোন কর্মকান্ড পরিচালিত হয় বলে জানা যায়। তাছাড়া শাহবাগের মোড়ে চলমান তরুণ ব্লগারদের আন্দোলন কে ঘিরেও শিবিরের ওই পেইজগুলোতে বিভিন্ন ধরণের উগ্র কমেন্ট দিয়ে শিবিরের কর্মীদের ঐক্যবব্দ হতে আহ্বান জানিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড বাতিল করে ফাঁসির দাবি আদায়ের জন্য এ রায় দেওয়ার পর রায়ের বিরুদ্ধে মঙ্গলবার বিকেল থেকেই শুরু হয় আন্দোলন। শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তারুণ্যের প্রতিবাদ চলছে আজ অবধি।
শিবিরের প্রচারণাকারী পেজগুলোর মধ্যে অন্যতম “বাঁশেরকেল্লা”, তাছাড়া রয়েছে “মরি সখি তোর বগলের গন্ধে”, “ভিশন-২০২১” উল্লেখযোগ্য।
শিবির কর্মীরা সামাজিক নেটওয়ার্কগুলোতে উস্কানিমূলক উদ্ধৃতি দিয়ে নানারকম ব্যানার-ফেস্টুন প্রকাশ করছে যা রাষ্ট্রের জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অনলাইন বোদ্ধারা!
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলেছেন: চুকচুক