নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাই প্রথম এবং শেষ পছন্দ ।

ডিবি আবদুর রহমান

ডিবি আবদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে ঘুড়ি

১৩ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪১

লাঙ্গল দেবো তোর জমিনে, রাজি কিনা বল?
আলতো করে কপাল চুঁ'বো করবি কি তুই ছল?
তোর আকাশের বৃষ্টি দিয়ে গোসল করতে দিবি?
সর্দি-কাশি-জ্বর হলে কি আদর করে নিবি?
তোর আকাশে ডানা মেলে উড়তে যদি চাই
করবি মানা,মেলবি ডানা,ফিলবি নাতো শাই?
তোর অঙ্গ ছুঁয়ে রঙ্গ করব সাধবি নাতো বাঁধ?
শহরজুড়ে ঘুরবো দুজন কাঁধে রেখে কাঁধ
তোর গোলাপের কাঁটাগুলো বিঁধে যদি হাতে
গোলাপ তুলতে যাবো আমি সকাল-দুপুর-রাতে।
তোর মন কি শ্রাবণ মেঘের ঘুড়ুম ঘুড়ুম ডাক?
নিবি নাতো হঠাৎ করে মনে নতুন বাঁক?
এই আমি কি পুরান হবো কালের স্রোতে ভেসে?
বলবি নাতো গুড-বাই একদিন হঠাৎ এসে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.