নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাই প্রথম এবং শেষ পছন্দ ।

ডিবি আবদুর রহমান

ডিবি আবদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

তোমার সাথে প্রেম

১৩ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৪৮

এই শহরে দাঙ্গা লাগবে, আমি তুমি নাই
এই শহরে মানুষ মরবে ,মরতে নাহি চাই।
এই শহরে রিকশাগুলো একদিন হবে নাই
এই শহরে গরীব আমি পাবো নাতো ঠাঁই ।
এই শহরে আকাশ ফেটে পড়ছে শুধু গরম
টিকতে আমি পারবো না ভাই,শরীরটা যে নরম!
এই শহরে পড়বে বোমা,মানুষ হবে খুন
শহর ছেড়ে পালিয়ে যাবো,বাঁচবো খেয়ে নুন।
এই শহরে আলো জ্বলে,অন্ধকার চাই আমি
এই শহরে আলোর চেয়ে নয়তো আমি দামি।
এই শহরে বসবাসে এলিট শ্রেণির লোক
এই শহরে তোমার থাকা ভ্যাটের বলেই হোক।
এই শহরে শিক্ষা-দীক্ষা একটু-আধটু বেশি
এই শহরে মানুষগুলোর রাতদিন রেষারেষি।
এই শহরে বাড়ছে প্রচুর 'প্রাডো'র যাত্রী ভাই
'তের নম্বর'র বলে আমি একটু লজ্জা পাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.