| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ কিছুটা কুয়াশায় ঢাকা ছিল। প্রতিদিনের মতই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশের হাসপাতালের ডাক্তার বের হলেন।বের হওয়ার আগে আবিরের গালে চুমুও খেলেন।বাবা জানতেন না এটাই তাঁর আদরের ছেলের গালে শেষ চুমু।ন'মাস ধরে গোপনে মুক্তিযুদ্ধে আহতদের সেবা দিতে দিতে ক্লান্ত ।হাসপাতালের বেডের বেশির ভাগ রোগিই পাকিস্তানি সৈন্য।কি অদ্ভূত ।একজন ডাক্তার দিনের বেলায় শত্রুর সেবা আর রাতের অন্ধকারে এদেশের মুক্তিকামী মুক্তিযোদ্ধার সেবা করেন।গত ন'মাস ধরে রাত দিন খেটেই যাচ্ছেন।প্রতিদিনের মত আজও বের হচ্ছেন শত্রুর সেবা করতে।অবশ্য হাসপাতালে এখন পাক সেনা নেই বললেই চলে।14 ই ডিসেম্বর সকাল। ডাক্তার সাহেব কিছু দূর যেতেই হঠাত পেছন থেকে কেউ তাঁর মুখ চেপে ধরলো।তারপর একটা বুলেট।একজন বাবার ইতিহাস শেষ।একজন সেবকের ইতিহাস শেষ! আবির আজও বাবাকে খোঁজে কুয়াশা ঢাকা ডিসেম্বরের এই সকালে।
আবিরের জন্য সমবেদনা ।
( inspired by a true story).....
শ্রদ্ধাঞ্জলি সকল শহীদ বুদ্ধিজীবির প্রতি।
২|
১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২০
ডিবি আবদুর রহমান বলেছেন: ধন্যবাদ #চাঁদগাজী।
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০২
চাঁদগাজী বলেছেন:
ব্লগিং বিশ্বে স্বাগতম
গল্প সম্পুর্ণ হয়নি; হাসপাতালে পাকীদের হয়ে কাজ করার কারণে, হ্য়তো স্বাধীনতার পক্ষও নায়ককে হত্যা করতে পারে; পরিস্কার করার দরকারছিল।