নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবতাই প্রথম এবং শেষ পছন্দ ।

ডিবি আবদুর রহমান

ডিবি আবদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সরকারি চাকুরির ইতিবৃত্ত

১৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

সরকার প্রায় একুশ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন দ্বিগুন করেছে।এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ।অনেক বিশ্লষকই মনে করছেন এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ঘুষের যে প্রবণতা ছিল তা উল্লেখযোগ্য হারে কমে যাবে।আমি ব্যক্তিগত ভাবে এমনটি মনে করি না।সম্ভবত অনেকেই করেন না।বরং অনেক ক্ষেত্রে বাড়বে। তবে যদি----

#সরকার তার চাকুরেদের যা বেতন হিসেবে দেয় তা এর চেয়ে বেশি।আরো অনেক সুযোগ সুবিধা আছে যা কোন প্রাইভেট জবের পাওয়া যাবে না ।

# বর্তমান কর্মীদের বেতন না বাড়িয়ে যদি আরো একুশ লাখ না হোক পনের লাখ অন্তত লোক নিয়োগ দিতো তবে বেকারত্বের হারটা রাতারাতি এক ডিজিটে নেমে আসতো।এক্ষেত্রে বরং দূর্নীতিটা কমতো।কারণ তখন সরকারি চাকুরি খোঁজার মত প্রার্থি খুব কম পাওয়া যেত।ফলে ঘুষের বাজার মন্দা যেত।দলীয় লোকও খুজে পাওয়া যেত না।

# বাকি ছয় লাখের বেতন দিয়ে বর্তমান চাকুরেদের 10-15% বেতন বাড়ানো যেতো ।ফলে সবাই খুশি থাকতো।

# এর ফলে মাননীয়া প্রধান মন্ত্রীর ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিজ্ঞাটাও পূর্ণতা পেতো।মুখ পুড়তো নিন্দুকদেরও।

# নতুন নিয়োগ পাওয়া লোকদের জন্য সরকার আরো অনেক ব্যবসায়িক উদ্যোগ নিতে পারতো।
ফলে বৈদেশিক সাহায্যের টাকার একটা ভালো ব্যবহার হতো।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.