নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেই ভ্যাগাবণ্ড

আবু বাসার আখন্দ

Jibono Jokhono Sukaye Jai, Koruna Dharay Eso

আবু বাসার আখন্দ › বিস্তারিত পোস্টঃ

ইম্ফলে এসময় আনারস খুব সস্তা

১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১:০৯

অনেকদিন কোন উপন্যাস ছুয়ে দেখিনা।
ইচ্ছে হচ্ছে বুদ্ধদেব গুহ পড়তে। বাবলিটা পেলে ভাল হতো।
গুহ'র কিছু বই নিমিষে মন ভাল করে দেয়। আলমিরা বোঝায় বই। কিন্তু সেখানে কোন বই আছে কিনা মনে পড়ছে না।
বাবলি অনেক বার পড়েছি। অনেক যায়গা কেমন মুখস্ত হয়ে গেছে।
প্রথম লাইনটা মনে হয় এই রকম,
ইম্ফলে এসময় আনারস খুব সস্তা।.........

মণিপুর রাজ্যের রাজধানি ইম্ফল।
নাগা সন্যাসদের বিচরণ এই এলাকায়। পাহাড়ি পথ, ঝরণা সব চোখের সামনে। প্রায়শই এমন একটি সরু পথ, পাহাড়ের কোল ঘেসে চলতে দেখি।
একা, অভিরূপের মতো ফিরে চলা।

ইম্ফল আমার খুব প্রিয় একটি এলাকা। সেখান থেকে মাও, খুজমা, কোহিমা পাহাড় ঘেরা সব জায়গা। খালি পায়ে হাতে দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে নাগা সন্নাসিরা।

অথচ কি অদ্ভুত কখনো যাইনি সেখানে। গণ্ডি পেরোইনি আমার সীমান্তের।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৯

ভ্রমরের ডানা বলেছেন: এটা কি ভ্রমন কাহিনী নাকি কবিতা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.