নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Akib Artist

আমি ভিন্ন ধর্মী মানুষদের দলে থাকতে চাই। লেখালেখি করা আর ছবি আঁকানো আমার নেশা। এখন নতুন করে যুক্ত হয়েছে ইন্টারনেট। সামাজিক কর্মকান্ড আর মানুষের জন্য কাজ করতে ছোটবেলা থেকেই ভাল লাগলেও এখন আর ভাল লাগে না। এর একটা কারণও আছে। কারন গুলো তৈরী হয়েছে ২০০৯ সন থেক

আকিব মাহমুদ

আমি ভিন্ন ধর্মী মানুষদের দলে থাকতে চাই। লেখালেখি করা আর ছবি আঁকানো আমার নেশা। এখন নতুন করে যুক্ত হয়েছে ইন্টারনেট। সামাজিক কর্মকান্ড আর মানুষের জন্য কাজ করতে ছোটবেলা থেকেই ভাল লাগলেও এখন আর ভাল লাগে না। এর একটা কারণও আছে। কারন গুলো তৈরী হয়েছে ২০০৯ সন থেকে এ যাবত পর্যন্ত। যা আমাকে অনেক বদলিয়ে দিয়েছে। আমার সম্পরকে আরও জানতে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন কিংবা প্রোফাইল দেখুন, ধন্যবাদ।

আকিব মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তোর আকাশ

২২ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩১



উত্সর্গঃ ডাইনী বুড়ীকে



বন্ধু তোর ধূসর আকাশে ভাসছে আমার কালো মেঘ।

সে মেঘের পরতে পরতে ভরে আছে

লক্ষ লক্ষ জ্বল কণা।

এক পশলা বৃষ্টির পর

সে জ্বলকণা-

রোদ্রের ঝলকানো হাসিটাকে করে তোলে

তোর গলার হাড়ের মতন।



সব সময় দেখি সাদা বলাকা গুলো

উড়ে যায় আকাশের এ প্রান্ত থেকে ওপ্রান্তে।

যেন ক্ষণিকের দেখা দিতেই ওরা আসে।

তুই ও কি এমন করে ই আসবি?

তাহলে তোকে আর বন্ধু বলব না।

বলব, তুই একটা "ডাইনী বুড়ী" ।

ডাইনী বুড়ী হয়ে যখন এসেছিস তখন-

আয়, খেয়ে যা আমার হৃদপিন্ডটাকে!

তাহলেই তো আর এ দেহে থাকে না

আমার প্রাণ পাখি।

যে পাখিটা সারাদিন জপ করে-



বন্ধু তুই আমার। শুধুই আমার।

লক্ষ-কোটি দিন তুই আমার।

জোস্না মাখা রাতে তোকে এনে দিবো-

এক ফালি চঁাদ।

ঘন কুয়াশার দিনে তোকে এনে দিবো

একপশলা ঠান্ডা হাওয়া।

আর সারাটি জীবণ তোকে জড়িয়ে রাখব

আমার বুকের পিঞ্জরে।



- আকিব মাহমুদ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.