| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইফুলসাইফসাই
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
টগর ফুল
সাইফুল ইসলাম সাঈফ
টেম্পুতে উঠে বসে আছি
গন্তব্য উত্তরা, আজমপুর
আগে আরো কয়েকজন বসে আছে
একটু পর পর একজন করে উঠছে
হঠাৎ অষ্টাদশী যুবতী, হাতে শুভ্র
তিনটি টগর ফুল, সে রূপসী, ফুলগুলো
নাড়াচাড়া করছে, ডান হাত-
থেকে বাম হাতে, দেখছি লুকিয়ে।
তখনি একটি ফুল কানে গুজে দিল
বাহ্ বেশ, সুন্দর লাগছে কী যে!
টেম্পুতে যাত্রীর ভরে গেল
টেম্পু চলা আরম্ভ করল
সেই মুহূর্তে সে হাতছানি দিল
আমার দিকে মানে পিছনে প্রিয়জনকে।
আর আমি মনে ভাবি
এই ব্যস্ত শহরে কতো ঘুরি
তবুও কারো পছন্দের হলাম না!
কতো জুগল দেখি পথে ঘাটে
হাসি-খুশি ওরা প্রেমে মজে
আর আমি এড়িয়ে লাজে।
নিঃশেষ একা একা একান্তে
নিরবে শুধু কাঁদি, জটিল নিশি।
উত্তরা, ঢাকা।
০৯.০৭.২০২৬
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তবুও এ মন আশা রাখে কোনো এক ভোরে,
কেউ একজন হাতটা বাড়িয়ে নেবে আপন করে।
সেদিন আর থাকবে না কোনো একাকীত্ব আর গ্লানি,
ব্যস্ত এই শহরটাই তখন হবে আমাদের ভালোবাসার রাজধানী।