| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

ঘুর্ণিঝড় বজ্রপাত ধ্বংসের রক্ত দেখছি
সময় যাচ্ছে, বছর আসছে বর্ণমালার
নতুন গন্ধ- চারপাশটা মৌ মৌ করছে;
তবু আমার মুখশূন্য ডাক ভারি হচ্ছে!
কতদিন মা বলে ডাকতে পারি না- কষ্ট;
হতাশায় চোখ ভেজে যাচ্ছে রাতের ঘুম-
দুর্ভিক্ষের চেয়ে অভাব আমাকে কুরে
কুরে খাচ্ছে প্রতিনিয়ত; অসহায় মাটির
কুসুমের মতো পরে থাকি ধান শালিকের
মতো ফেল ফেল চোখে চেয়ে থাকি, মা
ডাকার অপেক্ষায়- কিন্তু নিঠুর নিয়তি,
ঘুমিয়ে দেয় শুধু স্বপ্নের রাতে মা আমাকে
ডাকছে বাবা বুকে আয়! আয় বাবা, আয়;
১০-৫-২৬
১০ ই মে, ২০২৬ দুপুর ২:১৪
আলমগীর সরকার লিটন বলেছেন: মা দিবসের শুভেচ্ছা রইল ভাল থাকবেন
২|
১১ ই মে, ২০২৬ রাত ১১:৩০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০২৬ দুপুর ১২:৫৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঘুমিয়ে দেয় শুধু স্বপ্নের রাতে মা আমাকে
ডাকছে বাবা বুকে আয়! আয় বাবা, আয়;
...........................................................
ঘুমিয়ে থাকে.
সব মাতারা , তোমার আমার
অন্তরে !