| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

তোমার হাতে কাঁঠাল কাঁঠাল গন্ধ
নেই আর বরই. বরই পাড়ার ছন্দ-
তোমার হাতে কাঁঠাল কাঁঠাল গন্ধ
মন্দটা ভেসেওঠে আষাঢ়ের গল্প!
সুখটা ফলরাজ্যের ঘুমপাড়ানির পালঙ্ক
তোমার হাতে কাঁঠাল কাঁঠাল গন্ধ।
আমটা চুরি জমা গাছের তলে-
তেঁতুলটা নিয়েছ কলাপাতার ছলে;
ছলে বলে পেঁপে ভর্তার গন্ধ
পথিক আমি পথ হারিয়ে অন্ধ;
ফলের রাজার পথটাও হলো বন্ধ
তোমার হাতে কাঁঠাল কাঁঠাল গন্ধ
তোমার হাতে কাঁঠাল কাঁঠাল গন্ধ।
হাত বদলে ডালিম ফুল ফুটে
পিয়ারা গাছে কাঠবিড়ালি নাচে
জলপাই লিচু আমড়া টানটান চোখে
ডনডনি শব্দ করা টিন বাঁধা দড়িটা
কখন যে ছিঁড়েছে, সেই সুযোগে
এক বনবাদুড় কাঁঠাল খেয়েছে;
বনবাদুড় কাঁঠাল খেয়েছে;
তোমার হাতে কাঁঠাল কাঁঠাল গন্ধ
নেই আর বরই. পাড়ার ছন্দ-
তোমার হাতে কাঁঠাল কাঁঠাল গন্ধ
মন্দটা ভেসেওঠে আষাঢ়ের গল্প!
সুখটা ফলরাজ্যের ঘুমপাড়ানির পালঙ্ক
তোমার হাতে কাঁঠাল কাঁঠাল গন্ধ।
৯-৭-২৬
১২ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৭
আলমগীর সরকার লিটন বলেছেন: ভাল
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫
রাজীব নুর বলেছেন: কাঠাল আমি পছন্দ করি না।