| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই শ্রেণীবিন্যাস।
হতভাগা মন রে জানিস-বুঝিস
চিনিস কি কলম খাতার দাম?
তবু জানি অভাবের হাতছানি
খুঁজতে নয় ক্লান্তি- তবু প্রেমেই থাকি-
আত্মার প্রেম হোক- নয় দেহ ঘর,
স্বপ্নের ঘোর গোপনে দেখে শূন্য চাতক।
০১-১১-২৬
২|
০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:০১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন:
...................................................
আত্মার প্রেম হোক— নয় দেহ ঘর,
স্বপ্নের ঘোর গোপনে দেখে শূন্য চাতক।
খুঁজে ফেরে সে এক অসীম চাদর,
যেখানে মেটে না তৃষ্ণা, শুধু বাড়ে চাতুর্য।
অনন্ত তৃষ্ণায় চেয়ে থাকে চোখ,
মেঘের আড়ালে লুকিয়ে কোন আলোক?
দেহ তো কেবলই এক মাটির খাঁচা,
আত্মার টানেই তবে আসল বেঁচে থাকা।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: বাহ!!