| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

আমি নাট্যমঞ্চে সাজাই নাটক
অভিনয়ে কেউ হাসে, কেউ কাঁদে,
আবার কেউ রাগে অনুরাগে থুতু ফেলে
আমি জোকার আমি ভিলেন নায়ক;
বুঝেনা কেউ জীবনের বাস্তবতার ঢেউ
মন্দ বাবুর চরিত্র আকাশ দেখে স্বচ্ছ-
তবু নির্মম, নির্দয় খেলে স্বার্থের পূজারী,
তখন ভাল বাবুদের হয়ে যায় গলাভারি,
আমরা শুধু নাট্যমঞ্চের ফেরিওয়ালা
দিনরাত কাটে গান গেঁয়ে কাকের চাটক;
আমার অভিনয়ে বেদনার ঝড় বোঝেনা কেউ
তাকায় শুধু রঙ্গমঞ্চ রংমহল রঙিন পানির জল
আমি কোন দিকে সাজাই নাটক
রক্তের ঝরনা ঝরছে শুধু ফাটক
চিনিহীন জিলাপির প্যাচে মিষ্টি নাচক
ঘর্ষণে মধ্যাকর্ষণ হয়ে যাই চাটক।
১২-১১-২৬
©somewhere in net ltd.