| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

কি মানুষ বানাইলা
ও আল্লাহ, আল্লাহ-----
আমি তো খুঁজে পাই না
মানুষের মন চেহারা;
রহস্যের চিন্তায় মরি
বাঁচায় না কেউ জানি,
কি রূপের মানুষ আমি
আপন চিন্তায় রাত কানা;
নামের মধ্যে যত সোনা,
এতো স্বার্থের স্বাদ নোনা
পথে ঘাটে যায় চেনা,
এ কি সর্বগুণের সেরা
অভিনয়ের মুখ ফর্সা
মরণ তবু বুঝে না;
স্বল্প সময়ে এত ক্লান্ত
জ্ঞান বিবেক দেখি মন্দ
ভাব চিন্তাটায় যেনো
রক্তাক্ত ঠোঁট বাহু খন্তা
কারে বলি মানুষ হবা।
১৭-১১-২৬
২|
১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:১৫
নাহল তরকারি বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: .....................................................................
চিন্তা করি হাবিজাবি, মাথায় ঘোরে কত কী,
আয়নায় দেখি চেনা মুখ, ভেতরে আছে যে নদী ?
বাইরে থেকে ভদ্রলোক, একদম শান্ত ও ধীর,
ভেতরে চলে সার্কাস, ভাবনার বিশাল ভিড়।
দুপুরে ভাবি ডায়েট করব, খাব না কোনো ফাস্টফুড,
বিকেল হলেই ফুচকা দেখে বদলে যায় সব আমার মুড!
এক মুহূর্তে দার্শনিক, পরক্ষণেই বোকা,
নিজের মনের মারপ্যাঁচে, নিজেই খাই যে ধোঁকা।
রহস্যের এই জট খুলতে গিয়ে মাথার চুল যায় উঠে,
"আমি আসলে কোন গ্রহের?" প্রশ্ন জাগে মনে ফুটে।
বাঁচাতে কেউ আসে না, সবাই যে যার কাজে ব্যস্ত,
নিজের রূপের ধাঁধায় পড়ে আমিই এখন বিধ্বস্ত!
রাতের বেলা দার্শনিক আমি, সকাল হলে মহা-কুঁড়ে,
নিজের মনের এই রহস্য খুঁজি সারা দুনিয়া জুড়ে।
আসল রূপ কোনটা আমার, বুঝি না ভাই কোনমতে,
বাঁচাতে কেউ আসে না, তাইতো আছি লেপের তলাতে!