| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল

ওরা মানুষ না, ছারপোকা
হিসাবের ধারাপাত ধোঁকা;
কি করে ভুলে যায়-
রাজপথে রক্তাক্ত লাশ,
ওরা মানুষ না, ছারপোকা,
বংশ জাত কানা।
এই আছে এই নাই
স্বার্থপরে নোনা
ওরা মানবতার নামে
ব্যবসা করে ধুনা
সুযোগ পেলে মশাল ধরে-
জ্বালায় আগুন-
ওরা মানুষ না ছারপোকা,
কি করে রক্ত চুষে,
ভুলে যায় বিবেকের দ্বারে
নেই আফসোস
অহমিকা উড়ায় ফানুষ
তবু পরিচয় লুটায়
আমরাই মানুষ।
১৮-১১-২৬
©somewhere in net ltd.