| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পোস্টটা লিখার কারণ হচ্ছে আমি,পৃথিবীর সবচেয়ে হতাশাগ্রস্ত মানুষ ।
অন্তত আমার তাই মনে হয় ।
এইমলেস,লক্ষ্যহীন মানুষ ।
সাপোর্ট চাইতাম আগে,এখন চাই না কারো কাছে ।
সেইমএইজ,সিনিয়র দের কাছে আমি ইগনোরড কেন জানিনা ।
৩ বছর যাবত ওয়েট করেছি ফ্রাস্ট্রেশন রিকভারের জন্য, করেই যাচ্ছি।
আগে অতটা খারাপ ছাত্র ছিলাম নাহ,কিন্তু এখন কেন যেন আর লেখাপড়া ভালো লাগেনা।
একা একা থাকি,কথা বলতে ইচ্ছা করে না কারো সাথে ।
মতামতের কোন মূল্য পাইনি কারো কাছে কখনো,সেইমএজ বা সিনিয়র দের থেকে।
একসময় এসব জিনিস স্বাভাবিক মনে হতো।
কিছু পাশের মানুষ গুলোকে যখন দেখি সুন্দর লাইফ পার করছে তখন খারাপ লাগে খুব । আমারও তো ওরকম থাকার কথা ছিলো,
তাই না ?
একজনকে খুব ভালোবাসি,তার কাছ থেকেও উপেক্ষিত ।
হতাশা,মেন্টালি সিক এতে করে আরো বেরে যায়।
প্রায় একা হয়ে গেছি এখন।মাঝে মাঝে এক ভাইয়ের সাপোর্টিভ ম্যাসেজ পাই ইনবক্সে,কিন্তু এতো ইগনোরেন্সের ভীড়ে সেগুলো হাস্যকর লাগে ।
ভাবতাম যে,
আল্লাহ তার প্রিয় মানুষদের পরীক্ষা করেন । এখন আর সেরকম মনে হয় না,কারণ আমার পরীক্ষাটা মনে হচ্ছে আজীবনের জন্য।
স্লিপিং পিল খেয়ে যতখন বিছানায় পড়ে থাকি,যতক্ষণ ঘুমাই অনেক ভালো থাকি ।
মাঝে মাঝে সুইসাইড করতে ইচ্ছা করে, কিন্তু,
বাবা-মা'র কথা মনে করে তা আর করা হয় না...
০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৯
আল ইসলাম আকাশ বলেছেন: চেষ্টা করি ভাই,কিন্তু মনযোগ টা কে বেশিক্ষণ স্থির করতে আর পারিনা...
২|
০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
আপনি প্রতিদিন ৩/৪ মাইল হাঁটবেন, কিংবা দৌঁড়বেন, চা কম খাবেন; আপনি যদি পারেন, কাউকে টিউটরিং করবেন।
৩|
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৬
করুণাধারা বলেছেন: আপনার লেখাটা পড়ে মন খারাপ হল।কিন্তু আপনি একা নন, এটা নিয়েই অনেক মানুষ প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকছে। আপনাকেও লড়তে হবে, হাল ছাড়বেন না। বিষন্ন, আত্মপ্রত্যয়হীন মানুষকে ভালবাসা কষ্টকর- তাই আপনার প্রিয় মানুষ যদি আপনাকে এভয়েড করে তবে তার কারণ আপনাকে বুঝতে হবে। তবে আপনার কাউকে দরকার, যে আপনার সমস্যা বুঝবে, আপনার কথা শুনবে এবং এই অবস্থা থেকে উত্তরণে আপনাকে সাহায্য করবে। খুঁজে বের করুন তাদের, মা বাবা ভাই বোন বা কোন বন্ধু। বিষণ্ণতা কাটাবার ক্ষেত্রে জিমে যাওয়া, গিটার শেখা এগুলো খুব সাহায্য করে তাই আপনি জিমে যাওয়া শুরু করতে পারেন। সর্বোপরি আল্লার উপর বিশ্বাস রাখুন, ভাল দিন আসবেই। আমার একটা পোস্ট আছে, লিংক দিলাম, পড়বেন আশাকরি। Click This Link
কিন্তু নীচের দীর্ঘ পোস্টটা আর মন্তব্যগুলো অবশ্যই পড়বেন। দেখবেন আপনার মত কত মানুষ কিভাবে লড়াই করে।
http://www.sachalayatan.com/sobjanta/54709
ভাল থাকুন। শুভকামনা।
৪|
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২০
মলাসইলমুইনা বলেছেন: মানুষ মারা যেতে পারে, কিন্তু হারতে পারে না ! হারার কোনো মানে হয় না !! আর আপনিতো অল্প বয়সী পুরো জীবনটাইতো আপনার সামনে | গেট আপ ইয়াং ম্যান !!
৫|
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০৫
কূকরা বলেছেন: সৈনিক হন, অসহায় এবং দুর্বলদের পক্ষ নিয়ে অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম আরম্ভ করুন। আল্লাহ তায়ালা ছাড়া আর কারো কাছ থেকে প্রতিদানের আশা করবেন না। আপনার জীবনের অর্থ খুঁজে পাবেন।
৬|
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৪
Imran Ansani বলেছেন: "একজনকে খুব ভালোবাসি,তার কাছ থেকেও উপেক্ষিত"
"স্লিপিং পিল খেয়ে যতখন বিছানায় পড়ে থাকি,যতক্ষণ ঘুমাই অনেক ভালো থাকি"
শুধু মাত্র এই দুটা লাইন ছাড়া বাকি সব আমার লাইফের সাথে সম্পূর্ণ মিলে গেসে।
সত্যিই! মনে হচ্ছে আমার মনের কথা গুলো আপনি কষ্ট করে লিখে দিয়েছেন
৭|
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৫
Imran Ansani বলেছেন: "একজনকে খুব ভালোবাসি,তার কাছ থেকেও উপেক্ষিত"
"স্লিপিং পিল খেয়ে যতখন বিছানায় পড়ে থাকি,যতক্ষণ ঘুমাই অনেক ভালো থাকি"
শুধু মাত্র এই দুটা লাইন ছাড়া বাকি সব আমার লাইফের সাথে সম্পূর্ণ মিলে গেসে।
সত্যিই! মনে হচ্ছে আমার মনের কথা গুলো আপনি কষ্ট করে লিখে দিয়েছেন
৮|
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হতাশ হবেন না। আল্লাহর উপর ভরসা রাখুন। কোন কাজকেই অসম্ভব মনে করবেন না। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। চেষ্টা করতে থাকুন। সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ।
৯|
০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: see this link
এই লিংকে যান। আর ফোন দিয়ে কথা বলুন।
১০|
০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫২
কালীদাস বলেছেন: খুব ক্লোজ কোন বন্ধুর সাথে কিছুদিনের জন্য পরিচিত গন্ডির বাইরে ঘুরতে যান। আপনার চেন্জ দরকার, খানিকটা বিরতি দরকার একঘেয়ে লাইফ-সাইকেলের বাইরে।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:০৪
চাঁদগাজী বলেছেন:
আমার মনে হয়, আপনার মনোযোগ দিয়ে লেখাপড়া করার দরকার, সবকিছু সামানে; ঘুমের পিল আর খাবেন না।