নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আসবে বলেই, আমি পথ চেয়ে রই।

অনিক হোসাইন

অনীক হোসাইন

কল্পনা অথবা অন্তরের আয়নায় নিজের ভাবনার বিষয়ের সাথে কথা হয় প্রতিদিন। সেই কথোপকথনের প্রারম্ভ অথবা শেষ নেই। এভাবে কোন একসময় দুচোখে ঘুম চলে আসে। শুরু হয় নতুন দিন; এভাবেই আমার প্রতিদিন। \n\nFacebook Profile: https://facebook.com/Mosaddek.Hossain.Anik

অনীক হোসাইন › বিস্তারিত পোস্টঃ

আমার জানলায় ঘুণে পড়া পৃথিবীর আলো

০৮ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৫

আমার জানলার পৃথিবীটা এতোই ছোট যে বসন্তের বাতাসগুলোও বাড়ি খেয়ে ফিরে যায় শীতের ক্লান্ত ধোঁয়ার মতো। আমার জানলায় গোটা পৃথিবীর ছবি আঁকার ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল সকাল বেলার কেনা নতুন আলো আমার ঘুম ভাঙ্গাবে প্রতিনিয়ত। দুঃখের বিষয়গুলো বিস্ময় হয়ে আসে দুপুরবেলায়; যখন আমার ঘুম ভাঙ্গে! আমার জানলা শোনে না আমার মনের জানলার কথা। এই জানলা আমার প্রতিপক্ষ নাকি সুচিত্রা সেনের মতো সুনিপুণ অভিনেত্রী আমার বোঝা হয়ে ওঠে না। সকালের মিষ্টি আলোর সান্ত্বনা দুপুরের কড়া রোদে; আমি অভ্যস্ত এ অনিচ্ছুক অনভ্যস্ততায়।



তারপরও আশা দেখি কোন ফেরিওয়ালা সকালের পথ ভুলে চলে আসবে ক্লান্ত বিকেলে। পথ ভুল করে ওরা আসে ঠিকই; অনিয়মের জীবনে তাদের ডাক আর আমি শুনি না। মাঝে মাঝে ইচ্ছে করে জীবনের সন্ধান খুঁজি আমার জানলায়। কই? কোথায় ওরা? কেউ কি তাদের ঠিকানা জানো? ইট-কাঠের শহরে সকলেই স্থুল জীব; আমি তুমি সবাই সকলে!



রক গান শুনি বা রোমান্টিক কোন সফট ট্র্যাক! কিছুই এখন আর জানলা পেরিয়ে বাইরে যাবার নয়। যেন বদ্ধ গুমোট কোন গুহায় আমার বসবাস। এমন কেন পৃথিবীটা? কাকে প্রশ্ন করবো; তাও জানি না। ভার্চুয়ালের এই মিথ্যে জগতেই কি বেঁচে থাকার আকুতি হবে? আর কতোকাল; কতো মহাকাল? আমার জানলা; তুমি নতুন দিনে বসন্ত নিয়ে আসো।



-অনেকটা স্বেচ্ছায় যখন এসবকিছুর ভুল হয়ে ঠিকঠাক মতো হয়ে চলতে চাই, নতুন কোন জীবন পাই; জীবনটার যেন সেটাও সহ্য হয়না। ভালো থাকার সংজ্ঞা প্রকৃতিতে নেই হয়তো! বা এ নিয়ম শুধুই আমার জন্যে!



আপাতত কবিতায় বাঁচি-

Under the wide and starry sky

dig my Grave and let me lie

glad did I live and gladly die

And I laid me down with a will.



This be the verse you grave for me:

Here he lies where he longed to be;

Home is the sailor, home from sea,

And the hunter home from the hill.



-Robert Louis Stevenso

.................................................

৮ জুলাই, ২০১৪ খ্রিস্টাব্দ

বনশ্রী, ঢাকা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৫

আহসানের ব্লগ বলেছেন: সামহোয়ার ইন ব্লগে আপনাকে আমন্ত্রন।
এখানে লিখুন পড়ুন আর প্রাণবন্ত আড্ডায় মেতে থাকুন।
এটাই হউক আপনার ঠিকানা। :)

২| ১৩ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

অপ্রতীয়মান বলেছেন: এত নিরাশা কেন জীবনকে ঘিরে?

জীবনের উল্লাস ফিলে আসুক দ্রুতই..... :)

১৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:৪৩

অনীক হোসাইন বলেছেন: জীবনের আনন্দ যার চার দেয়ালে বন্দি; তার জন্যে উল্লাস করা তেমন শোভা পায় না। তারপরও আপনার চাওয়াই তো সবার চাওয়া, আমারও। ভালো থাকতে চাই, ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.